নারী স্বাধীনতা

আমি এক নারী
দিয়েছিলাম আড়ি
বাবা মায়ের সাথে
রাত্রি-অন্ধকারে শিমুলের হাত ধরে
ছেড়েছিলাম নিজ গৃহ-প্রাঙ্গন-বাড়ি।।

বেঁধেছিলাম স্বপ্নের বাসর,
বেদনার চোরাবালি দিয়ে
সুযোগ সন্ধানি প্রেমেক আমার
মধু লুটে দিল উড়াল!

দিশেহারা এই আমি
স্থান পেলাম হোটেলের কামরায়!

এখন আমি ক্ষুধার্ত শকুনের খাবার
কথিত ভদ্র সোসাইটিতে আমার যাতায়াত
প্রতিদিন কত-শত পুরুষের সাথে আমার বসবাস
এরা কেউ কেউ বলে-“সুইট সিক্সিটিন”
আবার কেউ কেউ বলে-“ফ্লেবার এন্ড লিকার”
দু’টি-ই এক সাথে!
যমুনার জলে অবগাহন করে এরা তৃপ্তির ঢেকুর তুলে??

মাঝে মাঝে ভাগ্যে জুটে বিদেশি বাবুরা
স্বপ্ন দেখায়-তুমি এখানে কেন?
তোমার মতো গর্জিয়াসদের জায়গাতো দুবাই ,সিঙ্গাপুর??

বয়সটা পরে এসেছে
পড়েছে জোয়ারে ভাটা
কালের বিবর্তনে আজ আমি নারী নেত্রী।।

তাদের জন্য দিশা, এনেছি হাতে করে আলোকবর্তিকা
আর কোন সুহাসিনীকে হতে দেব না আমার মতো
শুতে দেব না বেডে-

ব্যাশারা নাকি-“দু’তিন ঘন্টার জন্য বিছানা গরম করতে পারে
কিন্তু বাড়ির বউ হতে পারে না”।
আজ তাদেরকে বলতে ইচ্ছা করে
কেন বউ-বাচ্চা রেখে, কোন অতৃপ্তির খোঁজে
এরা আসে??
জবাব মেলে-“এক ফুলে পূঁজা হয় না
এক গ্লাসে তৃপ্তি মেটে না।”
কি চমঃকার আমাদের পুরুষ শাষিত সমাজ
চমৎকার আমাদের “নারী স্বাধিনতা”
“নারী স্বাধিনতা” কি কেবলি টক শো আর পত্রিকার সংবাদ
নাকি “নারী স্বাধিনতা” শব্দের অলংকার??

মেঘ-রুদ্র
সিলেট-১০-০৮-২০১২খ্রিঃ

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 5.0/5 (1 vote cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)
নারী স্বাধীনতা, 5.0 out of 5 based on 1 rating

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৭ টি মন্তব্য (লেখকের ০টি) | ৭ জন মন্তব্যকারী

  1. ডা. দাউদ : ১০-০৮-২০১২ | ২৩:০১ |

    স্বাধীনতা মানে শ্রদ্ধা সন্মান মমতা
    নিরপক্ষতা……।

    অভিনন্দন প্রিয়
    ভালোবাসা জানবেন

  2. পাপলু বাঙ্গালী : ১০-০৮-২০১২ | ২৩:৫৫ |

    ভালো লিখেছেন প্রিয়। Rose

  3. মুক্তিযোদ্ধা : ১১-০৮-২০১২ | ৫:১৩ |

    আমি এক নারী
    দিয়েছিলাম আড়ি
    বাবা মায়ের সাথে
    রাত্রি-অন্ধকারে শিমুলের হাত ধরে
    ছেড়েছিলাম নিজ গৃহ-প্রাঙ্গন-বাড়ি।।
    নিশ্চুই ভালো হয়ন কাজটি। তব লিখার প্রকাশটি ভালো।

  4. বিষণ্ণময়ী : ১১-০৮-২০১২ | ১০:২৭ |

    নারী স্বাধীনতা নিয়ে মাঠে দেখা যায় পুরুষদের তার মাঝে কেউ থাকেন সত্য নারীর স্বাধীনতা চান আর কেউ আছেন বাড়ীতে তার জন্য যে নারী অপেক্ষা করছে সেই নারীর স্বাধীনতা কিন্তু তাকে সে দেয়নি। দুই চেহারা একই পুরুষের।

    ভাল লাগলো লেখাটা।শুভ কামনা রইল।

  5. চারুমান্নান : ১১-০৮-২০১২ | ১১:৪৬ |

    চিন্তার বিষয়,,,,,,,,,,,,,,,,,,,

  6. সাহাদাত উদরাজী : ১১-০৮-২০১২ | ১৫:১৫ |

    স্বাধীনতার অর্থ বুঝা দায়।

  7. সকাল ‍রয় : ১২-০৮-২০১২ | ১৫:৫৩ |

    খুব জটিল কবিতা