হাসনা হেনার ঘ্রাণ

হাসনা হেনার ঘ্রান আজ রাতে,
ডাকে এসো ভিজি দুয়ে জোসনাতে ।
না ভেজানো শুষ্ক চোখের কোনায়
বিছিয়ে আঁচল মুছে জোসনায় —–

আজ রাত ঘোরতর পূর্ণিমার
প্রেমিক চোখের ডাক দুর্নিবার —-!
প্রেমিকা আমার ,রাখো হাতে হাত ,
রাখো চোখে চোখ –যে জলপ্রপাত

এতো দিন রেখেছো যতনে তুমি—-
এবং আমি—-;জোছনা দিয়েছে চুমি !
হাসনা হেনার মদির ঘ্রানে সে
মহা তোলপাড়, ভেঙ্গেছে প্রাণে সে

সব বাঁধ ———ঃ
কাঁধে নেই আজ যত নির্লজ্জতা—অপবাদ ।
ঢাকা ঃ ১৪/০৮/২০১২
রাত ০৯ঃ১৫

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী