রিমঝিম

রিমঝিম রিমঝিম বৃষ্টি এলো,
আকাশ জুড়ে মেঘের মাতন,
পাতায় পাতায় জলের নাচন,
চমকে হাসে চমক আলো।

আহা মজা, কি যে মজা
স্কুল নেই,নেই যে বাড়ীর কাজ,
আনন্দেরই ধুম লেগেছে,
সারা পাড়া গায়ঁ,
আজকে দিনে,কেবল মনে মনে,
মেঘে মেঘে ভেসে ভেসে চলা।

বৃষ্টি এলো,ঘাসে ঘাসে, ঘাসের ডগায়,
পুকুর জলে বৃষ্টি পড়ে
টুপুর,টাপুর,গানের সুরে
জলের নুপুর বাজায় পায়েল পায়।

ব্যাঙ গুলো ঐ ডাকছে জলে,
ঘ্যাগর, ঘ্যাগর , ঘ্যাগর ঘ্যাংঙ
হাসের ছানা উঠুন জুড়ে,
কাদাঁজলে করছে খেলা,
ডাকছে কেবল প্যাক প্যাক,
পিছলে পড়ে ভাঙলো বুঝি তার ঠ্যাংঙ,
বিড়াল ছানা ঘুমায় দেখ আরাম করে,
উনুন তাপে মুখটি গুজে।

জল জঙ্গলে জল,
থৈ থৈ একাকার,
সাধ্য কার আজ যায় যে ঘরের বার,
ছেলেমেয়ে দাওয়ায় এসে
খেলছে মিলে এক্কা দোক্কা চার।।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 2.5/5 (2 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: -1 (from 1 vote)
রিমঝিম, 2.5 out of 5 based on 2 ratings

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. সকাল ‍রয় : ২৮-০৫-২০১২ | ২১:৪৮ |

    ছড়া হলো বেশ হতো
    তবে মনে হচ্ছে কবিতা

    আপনার শব্দচয়ন কিন্তু চমকালো।
    লিখতে থাকুন

    • ঋষভ রায়হান : ৩০-০৫-২০১২ | ৬:৫১ |

      দুঃখিত।ভুল জায়গায় দেওয়া হল। ভাল থাকবেন।

  2. ডা. দাউদ : ২৯-০৫-২০১২ | ০:০৫ |

    আসলেই বৃষ্টি আসার বড় প্রয়োজন
    খুব গরম

    • ঋষভ রায়হান : ৩০-০৫-২০১২ | ৬:৫২ |

      বৃষ্টির মত ভাল জিনিস আর হয় না, ভাল থাকবেন।

  3. আহমাদ ইউসুফ : ২৯-০৫-২০১২ | ০:১১ |

    ছড়া ও পদ্য় বিভাগে প্রকাশিত হলেও এটা ছড়া হয়েছে বলে মনে হয় না।
    হলে তা কোন ফরম্য়াটে হয়েছে জানতে চাই।

    • ঋষভ রায়হান : ৩০-০৫-২০১২ | ৭:০৫ |

      আপনি যদি কোন ফর্মেট জানেন, তাহলে জানাবেন। আমি কারো সৃষ্টি করা বিষয়ের
      উপর আধিপ্ত্য বিস্তার করি না।আমি সনেট বা গান লিখছি না।ছড়া বা পদ্যের ক্ষেত্রে
      কোন নির্দিষ্ট ছক আছে কি না আমার জানা নেই। সুকুমার রায় যে ছকে লিখেছেন
      বলেই যে আমাকেও তার অনুসরন করতে হবে,তার বাধ্যবাদকতা মেনে চলতে
      তা আমার হয় না।এখন নিশ্চয় বুঝতে পেরেছেন যে, আমি কি বলতে চেয়েছি।
      আর এটা ভুল ছিল। শুধরে দিলাম। আমি দুঃখিত। ভাল থাকবেন।

  4. বিষণ্ণময়ী : ২৯-০৫-২০১২ | ১৩:৫৮ |

    শুধু মাত্র ছড়ায় লিখলে লেখাটা চমৎকার হতো। এখন কেমন অগোছালো মনে হচ্ছে পড়তে গিয়ে।

    • ঋষভ রায়হান : ৩০-০৫-২০১২ | ৭:০৭ |

      উদ্দেশ্য সে রকমই ছিল। পরে মন আর সায় দিল না। তাই কবিতাই করে দিলাম।
      ভাল থাকবেন।