পুড়ছে স্বাধীনতা

imagesCA6S7PA5
সংগ্রাম! সংগ্রাম! সংগ্রাম!
বিপ্নন মানুষ নিরন্ন মানুষের সংগ্রাম।
পূর্ব বাংলার বুকে লেগেছে দাবানল,
পুড়ছে জীবন্ত মানুষ,
পুড়ছে অতীত, পুড়ছে বর্তমান, পুড়ছে স্বপ্ন।
অবাক বিশ্ব! দেখছে বিশ্ব উন্মিলিত চোখে।
সংগ্রাম ! সংগ্রাম ! সংগ্রাম !
পুড়ছে, দাউ দাউ পুড়ছে,
শহর, নগর , গ্রাম,
উদ্ভ্রানন্ত মানুষ পুড়ছে,পুড়ছে বিপ্নন মানুষের অস্তিত্ব।
একাত্ত্বর ? একাত্ত্বর ? একাত্ত্বর ?
অনাহারি মা, কোলে সন্তান ভয়ার্ত চোখ,
দুধহীন স্তনে শিশুর মুখ মৃর্ত মা’র ক্রুদ্ধ চোখ খোলা
ভ্রক্ষেপ নেই তাতে কারোও,
ছুটছে মানুষ, ছুটছে প্রান পনে, ছুটছে কেবল,
বেদনার বুকে নামছে চোখে যমুনার ঢল।
আকাশে উড়ছে যুদ্ধ বিমান,প্রকোম্পিত শব্দে,
কম্পিত পাহাড়, পর্বত, নগর , গ্রাম।
আর মূর্ত্যুর ভয়ে কাপছে মানুষের প্রাণ।
নিথর মায়ের দেহের চারপাশে হামাগুড়ি দিচ্ছে অবুঝ শিশু।
যুদ্ধ, সংগ্রাম, যুদ্ধ ,যুদ্ধ, একাত্ত্বরের সংগ্রাম।
দেশ জন্ম দিচ্ছে রাজাকার।
রাজাকার জন্ম দিচ্ছে বিরঙ্গনা।
মুক্তির যুদ্ধের মাঠে শুরু হল নতুন আরেক যুদ্ধ।
আলবদরে যুদ্ধ
ধর্ম যুদ্ধ,
রাজনীতির যুদ্ধ
লুটপাটের যুদ্ধ
হিন্দু তাড়াও যুদ্ধ
বুদ্ধিজীবি হত্যার যুদ্ধ,
বিশ্বরাজনীতির মেরুকরনের যুদ্ধ।
অসহায় মানুষের বেঁচের থাকার যুদ্ধ,
থামেনি আজও, থেমেছে কি?
যুদ্ধ চলছে,চলবে, চলবেই।
পুড়ছে, দাউ দাউ দাউ পুড়ছে,
সন্তান গর্ভে জননী। পুড়ছে।
মেয়ে, কুমারী, যুবতী, নারী, সন্তান,
নির্ভতার হাত থেকে ছিনিয়ে নেয় রাজাকার।
ক্যাম্পে ,ক্যাম্প, ধর্ষন আর নির্যাতনে চি চিতকার,
স্তম্ভিত ভারী বাতাস,
সম্ভ্রম বাঁচাতে কুমারীর আত্নহত্যা,
বাংলার পতাকা জড়ায়ে গলায়।
এই তো সেই একাত্ত্বর। এই তো সেই সংগ্রাম।
এই তো সেই কষ্টের মহান বিজয়।
নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কেবল নষ্টই হয়ে যায় ।
আজোও পুড়ছে, নিরন্তন পুড়ছে কষ্টে সরল মানুষের অন্তর।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 5.0/5 (2 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)
পুড়ছে স্বাধীনতা, 5.0 out of 5 based on 2 ratings

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৪ টি মন্তব্য (লেখকের ৭টি) | ৭ জন মন্তব্যকারী

  1. কবিরনি : ১৪-১২-২০১১ | ০:৩১ |

    কবিতায় 71 এর এমন রূপায়ন সত্যি দেখিনি আগে। পুরোটা সময় দর্পনে উঠে এসেছে। শুভ কামনা সতত।
    আর সরল মানুষের অন্তর পুড়ে যে দাবানলের শিখা তৈরী হবে মুক্তির লিপ্সায় তার মিছিলে সাথে আশা করি সব সময়।

    • ঋষভ রায়হান : ১৬-১২-২০১১ | ৮:৩৬ |

      আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। ভাল থাকবেন।

  2. হামিদুর রহমান পলাশ : ১৪-১২-২০১১ | ০:৪০ |

    এই তো সেই একাত্ত্বর। এই তো সেই সংগ্রাম।
    এই তো সেই কষ্টের মহান বিজয়।
    নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কেবল নষ্টই হয়ে যায় ।
    আজোও পুড়ছে, নিরন্তন পুড়ছে কষ্টে সরল মানুষের অন্তর।

    এ পোড়া ক্ষত যেন শুকাবার নয়।হৃদয়ের রক্ত ক্ষরনে দগদগে ঘা হয়ে প্রতিনিয়ত যন্ত্রনা দিচ্ছে। একটাই প্রশ্ন কবে হবে অপরাধীদের বিচার ?

    • ঋষভ রায়হান : ১৬-১২-২০১১ | ৮:৩৮ |

      হয়ত কোন একদিন, অথবা গোলাম আজমের মৃর্ত্যুর পর। ভাল থাকবেন।

  3. সোহেল মোস্তাফিজ : ১৪-১২-২০১১ | ৯:০৭ |

    সত্যিই অনেক ভাল লেগেছে। BD Flag BD Flag

  4. মুরুব্বী : ১৪-১২-২০১১ | ৯:৫৪ |

    বাংলার পতাকা জড়ায়ে গলায়।
    এই তো সেই একাত্তর। এই তো সেই সংগ্রাম।
    … আবার না হয় নেয়া হোক নতুন এক সংগ্রামের দৃপ্ত শপথ।

    • ঋষভ রায়হান : ১৬-১২-২০১১ | ৮:৪১ |

      এই রকম দৃপ্ত অংগীকার সকলের মধ্যে তৈরী হউক। ধন্যবাদ , ভাল থাকবেন।

  5. ডা. দাউদ : ১৪-১২-২০১১ | ১১:২০ |

    হে আমার বঙ্গমাতা
    আমরা তোমার রক্ত চোষা কুলাঙ্গার সন্তান
    আমাদের ক্ষমা করো
    স্বাধীনতার ৪০ বছরেও আমরা তোমায় কিছুই করতে পারিনি
    আমরা লজ্জিত
    আমরা লজ্জিত

    • ঋষভ রায়হান : ১৬-১২-২০১১ | ৮:৪২ |

      খুবই সুন্দর পঙতি, ভাল থাকবেন।

    • ঋষভ রায়হান : ১৬-১২-২০১১ | ৮:৪৪ |

      অনেক ধন্যবাদ এত কিছু উপহার দেওয়ার জন্য। ভাল থাকবেন।

  6. ছায়েদা আলী : ১৪-১২-২০১১ | ২০:৫২ |

    মুগ্ধতা রাখছি প্রিয় …. BD Flag
    ভালো থাকুন Smile