
কথা ছিল বিজয় এলে,
পরাধীনতাকে ঘৃণা করে যাযাবর হব না।
মৃত্যুর আঙিনায় পা আর বাড়াবো না ।
বামে নয়, ডানেও নয়, চলব সমানে সমান।
বামপন্থি হয়ে ভোলাব না সরল মানুষের মন।
ডানে গিয়ে শুধু প্রিয়ার হাতেই তুলে দিব না,
সোনার গহনা আর নূতন মডেলের মটর যান।
কথা ছিল, দুঃখের আগে সুখের সোপান,
গড়বো ,কাধের পরে হাতটি দিয়ে আপন প্রাণ।
কথা ছিল দেশটি হবে সোনার বাংলার সোনা।
পথের পথিক নামবে পথে আনমনা।
কথা ছিল বিজয় এলে,
গাইবো না আর হাহাকারের গান,
প্রেম ছাড়া কবিতা আর লিখবো না।
কথা ছিল বিজয় পেলে,
ভুলবো স্বজন হারানোর ব্যাথার সাতকাহন।
হিন্দু নয়, মুসলমান নয়, নয় কোন মৌলবাদ,
বিজয়ের পথে পথে ঘোষিত হবে,
মানুষের বিজয়, বিজয় মানবতার।।
এখন দেখি,ডানেও আছি,বামেও আছি,
মধ্যেও নেই ফাঁকা,
নির্বাসিত স্বপ্ন,নির্যাতিত মানুষ পেল শুধুই ধোঁকা।
কথা ছিল
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।



নির্বাসিত স্বপ্ন,নির্যাতিত মানুষ পেল শুধুই ধোঁকা।
দারুন লিখেছেন । শুভকামনা
ধন্যবাদ এবং ধন্যবাদ। ভাল থাকবেন,
ভালো লাগা জানাচ্ছি

হে কবি
সুন্দর ফুলের জন্য ধন্যবাদ, ভাল থাকবেন।
কবিতাটা ভাল লাগল
ভাল লাগা কথাটি জানানোর জন্য ধন্যবাদ। অনেক করে ভাল থাকবেন।
কথা ছিল বিজয় এলে,
গাইবো না আর হাহাকারের গান,
প্রেম ছাড়া কবিতা আর লিখবো না।
এখন দেখি নির্বাসিত স্বপ্ন,নির্যাতিত মানুষ পেল শুধুই ধোঁকা।
বিজয়ের চল্লিশে এসে আমাদের এখন সত্যই সব ভুলে যেতে হবে দেখছি।

ঠিক বলেছেন প্রিয় কবি।
আপনি অনেক করে ভাল থাকবেন। আপনি হলেন ব্লগের প্রাণশক্তি। সুন্দর করে কবিতাকে তুলে ধরেন।
এই কি তবে আমাদের প্রাপ্য ছিল–শুধু ধোকা আর ধোকা।
বেশ সুন্দর লিখেছেন।
ধন্যবাদ,ভাল থাকবেন।