২০০২ সালে এপ্রিল মাসে নির্বাচনে বিজয়ী হয়ে মে মাসে মেয়রের দায়িত্ব নেন সাদেক হোসেন। ওই নির্বাচন বর্জন করেছিলো আওয়ামী লীগ। আর সেই থেকে মেয়র। আজও মেয়র । যেন আজীবন মেয়র।
এই ২০০২ হত আজ ২০১১ মোট ৯ বছর ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র। কিন্তু এটা তাঁর ভাগ্যও বলা যেতে পারে। তা না হলে বিএনপি নির্বাচন করে নাই, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করেনাই এবং এখনও আওয়ামীলিগ সরকারের ৩ বছর পার হয়ে গেল তাও নির্বাচন হয় নাই। তাই এটা তার ভাগ্যই বলতে হবে।
এখন আসি মূল কথায়। আমরা দেখেছি এই বিগত ৯ বছরে ঢাকা সিটি কর্পোরেশনের বাসীন্দারা শুধু সিটি কর্পোরেশনকে ট্যাক্স দিয়ে গেছেন। আর বিনিময়ে পেয়েছেন, পঁচা নর্দমা, ভাঙ্গা ও খানা-খন্দে রাস্তাঘাট, ফুট-পাথ দখল করে হকারদের ও বাস মালিকদের রম-রমা ব্যবসা, রেললাইনের দু-পাশে গড়ে উঠেছে নিত্য-নতুন বস্তি যা এলাকার সাধারণ বাসীন্দাদের বিভিন্ন রকম অস্বস্তির কারন কিন্তু তারা স্থানীয় মাস্তানদের কাছে নতি স্বীকার করে কিছুই বলতে পারেন না, অনিয়ন্ত্রিত ও নিরাপত্তাহীন রাস্তা-ঘাট, অ-পরিকল্পিত হারে রিকসা, অ-নিবন্ধিত গাড়ী ও মোটর-সাইকেলের মহা-উৎসব, যত্র-তত্র ময়লার স্তুপ, মশা-মাছির আনন্দের কাছে ঢাকা বাসীর আনন্দ ছিল মলিন আর ঐ মশা-মাছির গড-ফাদার সিটি করপোরেশন নাকে তেল দিয়ে ঘুমিয়ে ৯ বছর পার করেছেন; এভাবে সমস্যা বললে হাজারো সমস্যা ঢাকা বাসীর নাকের ডগায় ঝুলে আছে, যা বলে হয়ত শেষ করা যাবেনা।
আমার প্রশ্ন :
* এই নয় বছরে আপনি ঢাকা বাসীর জন্য কি করেছেন ?
* ঢাকার উন্নয়নের জন্য আপনাকে ও আপনারা কাউন্সিলারদের একদিনও রাস্তায় দেখিনাই। আজ কেন রাস্তায় ?
* কেন আপনার এভাবে ঢাকা বাসীর সুখের জন্য আন্দোলন করেন নাই ?
* আজ যে আন্দোলন করছেন তা ঢাকা বাসীর জন্য না আপনাদের সুযোগ-সুবিধা চলে যাবে তার জন্যে ?
* এতদিনতো বিদায়ের কথা বলেন নাই। যখন দেখলেন যে সরকার আপনার বিদায়ের সকল আয়োজন সম্পন্ন করেছেন ঠিক তখনই মহামানব সেজে বিদায়ের কথা জানালেন । কেন এ ভন্ডামী ? আগে বিদায় নিলেন না কেন ?
* আজ আদালতে গেলেন, তাও আবার রীট করলেন “সাবেক মেয়র” বলে !!! অখচ এখনও বিদায়ই নেন নাই। এটা কিসের আলামত ?
* আপনি ও আপনার কাউন্সিলররা শুধু অফিসে বসে পার্টির চামচামী্ ও চারিত্রিক সনদপত্র ছাড়া আর কি কি কাজ করেছেন ঢাকা বাসীর জন্য একটু জানাবেন কি ?
* ঢাকার রাস্তা-ঘাট ভাঙা কেন ? এর দায় কি সিটি কর্পোরেশন এড়াতে পারে ?
* কেন ড্রেন গুলো ময়লার স্তুপ, বাজেটের টাকা দিয়ে কি করেছেন ? পার্টির কুলখানি না অন্য কিছু ? ঢাকা বাসী জানতে চায়।
* মশার অত্যাচারে ঢাকা বাসী আজ পাগল প্রায়, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, আপনার কাজ কি ছিল ? এ কাজটা আপনার ছিলনা ? তাহলে কেন ঢাকা বাসীকে আজ মশার অত্যাচার সহ্য করতে হচ্ছে ? জবাব চাই। বাজেটের টাকা কোথায় ?
* ঢাকার রাস্তায় ধুলা-বালির জন্য হাটা যায়না, আবার বৃষ্টি এলে একটুতেই কাঁদা হয়ে যায় ঐ সব ধুলা-বালি ভিজে, কিন্তু এগুলো পরিস্কারের জন্য যে বাজেট ছিল সে টাকা কোথায় ?
* একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে, নৌকা চলে শুধু শুয়ারেজের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায়, আবার যে সকল ড্রেন আছে তাও ঠিক মত পরিস্কার করা হয়না ফলে বৃষ্টির পানি ঠিকমত প্রবাহ হয়না, বাজেটের টাকা কোথায় ? জাতী জানতে চায়।
আজ আপনি ও আপনার কাউন্সিলরা ও সাথে দেশের কিছু ধামাধরা বুদ্ধিজীবিরা আন্দোলন করছেন, কিন্তু ঢাকা বাসীর দুর্ভোগের দায়তো কাউকে নিতে দেখিনাই ! কোথায় ছিল ঐ সব বুদ্ধিজীবি সুবিধাবাদীরা ? কেন তারা এই মেয়রের বিপরীতে অনস্থা দিয়ে শহীদ মিনারে যায়নাই ? সাদা পায়জামা-পঞ্জাবী ও চাঁদর শরীরে জড়ালেই বুঝি বুদ্ধিজীবি হওয়া যায় ?
তাই আমার শেষ প্রশ্ন আজ ঢাকা সিটি কর্পোরেশনের যে আকাশ চুম্বি সমস্যা যা আপনার ৯ বছরে জমা হয়েছে, সেই জঞ্জাল কে পরিস্কার করবে ? আপনি ? না কি আপনার কাউন্সিলররা ? নাকি আপনার দল বিএনপি ? নাকি আপনার পোষা বুদ্ধিজীবিরা ? নাকি আপনার কাছ হতে কমিশন প্রাপ্তরা ? ঢাকা বাসী তথা পুরো জাতী জানতে চায়।
আপনি ও আপনার কাউন্সিলরা ঢাকা বাসীর সাথে যে প্রতারনা করেছেন , উপড়ের সামান্য কয়টি ছবিই তা বলে দেয়।









এ প্রশ্নের কোন উত্তর তার জানা নেই।দেশবাসী সমস্যার গভীরে না গিয়ে তাল বেতালে দৌড় মারে ক্ষমতা রক্ষার জন্য।
ধন্যবাদ পলাশ ভাই।
দেশবাসী সমস্যার গভীরে না গিয়ে তাল বেতালে দৌড় মারে ক্ষমতা রক্ষার জন্য।
আপনার সাথে সহমত। আর এটাই জাতীর অধ:পতনের জন্য দায়ী।
পলাশ ভাইয়ের সাথে একমত!!
তবে খোকা কিন্তু বেতার মতো একটা কাজ করেছে!!
কি জবাব দেবে?? এতো বড় ঢাকা কি উনার একার পক্ষে খবর রাখা সম্ভব………
রাজাদের নীতি ই এখন দুর্নীতি ..কত তাল ধরবে এরা । কত ধরনের ছল-চাতুরী এরা যে জানে তা আপনার আমার মতন ছা-পোষার নাগালের ও বাহিরে , বুদ্ধিজীবী সুবিধাবাদীরা দেশটাকেই পঙ্গু বানিয়ে ফেলেছে , কি আর করা !!
জনগণের শুভবুদ্ধির উদয় হোক এটাই এখন কাম্য ।
শুভকামনা স্যার ।
একতরফা নির্বাচনের মেয়র খোকা
নয় বছরে ঢাকাবাসিকে দিয়েছে ধোকা ।
দেখতে আলাভোলা হলেও কিন্তু
মোটেও সে নয় বোকাসোকা ।
আজ যখন ক্ষমতা যাচ্ছে চলে
ভন্ডামীর দরজা দিয়েছেন খুলে
ঢাকাইয়া রক্ষার মায়াকান্নায়, অশ্রুবিহীন
দু’চোখ ঘষে-ঘষেই তুলেছেন ফুলে ।
জান দেব জীবন দেব ভাঙতে দেবনা ঢাকা
মেয়র মশায় তবে এতদিন কোথায় ছিলেন ?
অস্বাস্থ্যকর-পরিকল্পনাহীন নয় বছরের শহরে
আজ যে আর যায়না মোটেও থাকা !
অযোগ্যতার দায়ভারে ভিষন দোষী বলে
তিলোত্তমার যুগে আপনার চাকুরী গেছ চলে
ঢাকাবাসিকে ভুলে করেছেন এতদিন দলবাজি
ঢাকা রক্ষার নামে আবার এ কোন কারসাজি ।
আপনি বলছেন-
রাজনীতির সার্থেই ভেঙেছে কেবল ঢাকা
হয়তো কিছুটা বিশ্বাস করবে আম-জনতা
কিন্তু এটিই সত্য, প্রগতির এই যুগে এবার
নিশ্চিত বদলাবে ঢাকাবাসির ভাগ্যের চাকা ।
অনেক সুন্দর হইছে কবিতা খান!!
কিভাবে যে লিখেন এত সুন্দর কবিতা………..যদি একটু শিখাতেন
মেয়ের সাদেক হোসেন খোকা’র ব্যার্থতা সীমাহিন। আগামী নির্বাচনে তাকে বয়কট করা যেতেই পারে। দূণীর্তির অভিযোগ থাকলে বিচার হতেই পারে।
কিন্তু কোন অবস্থায় ঢাকাকে দু’ভাগ করা আওয়ামী ফর্মূলা মানা যাবে না।
সব-গুলোই এক-রকম…