ভুপেন হাজারিকার শাররীক অবস্থা ভালো নয়..

“মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য” কিংবা ” আমায় একজন সাদা মানুষ দাও, যার রক্ত সাদা, আমায় একজন কালো মানুষ দাও, যার রক্ত কালো” বা ” আমি এক যাযাবর” বা “প্রতিধ্বনি শুনি” ইত্যাদি ভুবন বিখ্যাত গানের জন্মদাতা ও ভারত উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, সুরকার সেই ভুপেন হাজারিকার অবস্থা আজ আশংকা জনক।
http://www.youtube.com/watch?v=rv5rEcTtnh4
জানা যায় তার দুটো কিডনিই নাকি অকেজো হয়ে পড়েছে। মুম্বাইয়ের একটি হাসপাতালে গত তিন দিন ধরে তার ডায়ালিসিস চলছে।

ত ৩০ জুন শ্বাসকষ্টের কারণে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করার পর ৮৬ বছর বয়সী এই শিল্পীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। মঙ্গলবার পরীক্ষা করে দেখা যায়, তার দুটি কিডনিই অকেজো হয়ে গেছে।
হাসপাতালের জনসংযোগ বিভাগের প্রধান জয়ন্ত নারায়ণ সাহার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া শুক্রবার জানিয়েছে, তিন দিন ডায়ালিসিস চলার পর ভূপেনের শারীরিক অবস্থার ৫ শতাংশের মতো উন্নতি হয়েছে। তবে এখনই ডায়ালিসিস বন্ধ করা যাচ্ছে না। তার শরীর এখনো প্রচণ্ড দুর্বল। এখানো পুরোপুরি যন্ত্রের সহায়তায় আছেন তিনি।
হাসপাতালের চিকিৎসকরা জানান, শিল্পীকে নলের মাধ্যমে তরল খাবার দেওয়া হচ্ছে। আরো ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ না করে তার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাওয়া সম্ভব না।
সূত্র: বিডিনিউজ২৪.কম
http://www.youtube.com/watch?v=NL5icASnC54
৮৬ বছর বয়সী ভূপেন হাজারিকা একাধারে সংগীতশিল্পী, সুরকার, গীতিকার, সংগীতপরিচালক এবং চলচ্চিত্রকার। ভুপেন হাজারিকার জন্ম ১৯২৬ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের আসাম রাজ্যের সাদিয়ায়৷ মাত্র ১০ বছর বয়স থেকে গান লিখে সুর দিতে থাকেন তিনি৷ ১২ বছর বয়সে ‘তালকি’ ও ‘ইন্দ্রমালতী’ নামে দুটি আসামিয়া ছবিতে গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন৷ ১৯৪২ সালে গুয়াহাটির কটন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন৷ এরপর ১৯৪৪ সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং ছেচল্লিশে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাস করেন হাজারিকা৷
http://www.youtube.com/watch?v=K4dibgqOV5I
পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড, সংগীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এই বর্ষীয়ান শিল্পী। তিনি ‘শকুন্তলা সুর, মাহুত বন্ধুরে, প্রতিধ্বনি, সিরাজ, মেরা ধরম মেরি মা’সহ ১৪টি চলচ্চিত্র পরিচালনা করেছেন।
http://www.youtube.com/watch?v=sjq8FIX2ywk
১৯৫৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন ড. ভুপেন হাজারিকা৷ দীর্ঘকাল তিনি ছিলেন বামপন্থি শিবিরের সঙ্গে যুক্ত৷ তবে সাম্প্রতিককালে হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি’তে যোগ দিয়ে তিনি প্রচণ্ডভাবে বিতর্কিত হয়েছেন৷ তবুও দরাজ গলার অধিকারী এই শিল্পী প্রতিভার জনপ্রিয়তা আকাশচুম্বী৷সূত্র: দি সানডে ইন্ডিয়া ও বিডি নিউজ২৪.কম

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 5.0/5 (1 vote cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: +1 (from 1 vote)
ভুপেন হাজারিকার শাররীক অবস্থা ভালো নয়.., 5.0 out of 5 based on 1 rating

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. ফরিদুল আলম সুমন : ০৪-১১-২০১১ | ১৯:৩০ |

    গায়ক ভুপেন হাজারিকা আমার সবচেয়ে পছন্দের তালিকায় শীর্ষে.
    তাঁর আরোগ্য কামনা করছি. যদিও জানি এরপর আর সেরে ওঠার কোনো সম্ভাবনা নেই.

  2. সৈয়দ মাজারুল ইসলাম(রুবেল) : ০৪-১১-২০১১ | ২০:৪৯ |

    শুভ কামনা তার জন্য। আমার প্রিয় একজন শিল্পী।
    পোস্ট ভাল হয়েছে, ভাল থাকবেন।

  3. ডা. দাউদ : ০৪-১১-২০১১ | ২১:৫১ |

    আল্লাহ সহায় হোন।

  4. খেয়ালী মন : ০৫-১১-২০১১ | ৩:৩১ |

    আমার খুব প্রিয় একজন মানুষ
    তার জন্য শুভ কামনা করছি
    তিনি ভালো হয়ে যাবেন আশা করি

  5. রেজা নুর : ০৫-১১-২০১১ | ৯:৫১ |

    আরোগ্য কামনা করছি, প্রিয় শিল্পী ভূপেন হাজারিকা’র।

    অশেষ ধন্যবাদ, আমিন আহম্মদ ।

    শুভকামনা ।