.
চোখ মেললো নতুন পাতা
হাসলো নতুন কলি,
ফুলের পাশে নতুন সুরে
গুনগুনালো অলি।
আসলো বলে নতুন বছর
বাজলো খুশির বীণ,
এমন সুখেই ভরা থাকুক
তোমার প্রতিদিন।।
আমার সকল প্রিয়জনকে বাংলা নববর্ষের শুভেচ্ছা …
শুভ নববর্ষ !
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।



শুভ নববর্ষ আপুনি
কেমন আছিস?
যাক অন্তত নববর্ষ উপলক্ষে তোর লেখা পাওয়া গেল
আমি তো মনে করেছি, লেখা আর পোষ্ট দেওয়া ভুলে গেসিস
আমার মা’টার জন্য শুভ কামনা আর দোয়া রইলো, এটা তার প্রথম নববর্ষ
জগতের সকল কল্যান যেন আমার ঐ পিচ্ছি মা’ র জন্য বয়ে আসে।
ভালো আছি ভাইয়া। আপনি ভালো তো?
যাক অন্তত নববর্ষ উপলক্ষে তোর লেখা পাওয়া গেল
আপনার মা-য়ের পক্ষ থেকেও শুভেচ্ছা গ্রহণ করুন।
আসলো বলে নতুন বছর

বাজলো খুশির বীণ,
এমন সুখেই ভরা থাকুক
তোমার প্রতিদিন।।
ভালো থাকুন নতুনের উচ্ছ্বাসে
শুভকামনা …
বাংলা নববর্ষের শুভেচ্ছা আপনাকেও।
কোন এলাকায় থাকিয়া নববর্ষ পালন করিতেছেন?
যদি ঢাকায় ডাকনা দিয়া থাকেন তাহলে কাল বিকেল চারটায় চাচার মাজারের কাছে চলে আসবেন-
শুকরিয়া।
আমার নববর্ষ পালন বলতে এই শুভেচ্ছাটুকু জ্ঞাপন আর মোবাইলে প্রিয়জনদেরকে শুভকামনা সম্বলিত ক্ষুদ্রবার্তা পাঠানো। ছোটবেলায় নববর্ষ যাপনের / পালনের প্রধান অংশ ছিলো মেলায় যাওয়া। অনেকবছর যাওয়ার সুযোগ হয় না, আর এবছর মেলায় যাবার সুযোগ হওয়া সত্ত্বেও যাওয়া হচ্ছে না; আছি শরীয়তপুরে, বাপের বাড়িতে। সঙ্গে আছে মেয়ে কান্তা, যার অস্তিত্বের সাথে আমার সকল উৎসব একাকার হয়ে গেছে।
আবারও শুভনববর্ষ।
ইলিশ-পান্তা খেয়ে বর্ষবরণ কখনই আমার করা হয় না

শুভকামনা রইলো …
নববর্যের ঊষার আলোয়

নতুন প্রভাত উঠুক হেসে ,
নতুন দিনের নব যাত্রায়
এসো সবাই যাই মিশে ।
হিংসা – বিবাদ ভুলে সবাই
এসো করি নতুন শপথ ,
নতুন রূপে গড়বো স্বদেশ
নব আঙ্গিকে উদ্বোধন হোক
– আমাদেরই যাত্রাপথ
শুভ নববর্ষ,শুভেচ্র্ছা রইলো মামুণির জন্যেও।
শুভেচ্ছা আপু …
কতো দিন পরে লিখলে। কান্তা বোধ হয় তথন ঘুমে ছিল । তা না হলে কিবোর্ড তুমি কাছে পেতে না।
দারুন ছন্দের সুর তুলেছে নববর্ষে।
মা মেয়ের জন্য রইল নবর্বষের শুভেচ্ছা। ভাল থাকো সব সময়
ঠিকই ধরেছেন আপু, কান্তা তখন ঘুমেই ছিলো। নইলে আবার কীবোর্ডে আমার আঙুল !!!!
ভালো থেকেন সর্বদা।