জীবন নিয়ে লেখা ঈগলের কিছু অনুকাব্য

অনুকাব্য আমি তেমন লিখতে পারিনা, তারপরও নিজের জীবন নিয়ে লেখা কিছু অনুকাব্য-
{প্রতিটি অনুকাব্যের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা আলাদা}

.
হারিয়েছি তোমা হতে
সোনার ময়না পাখি,
বেঁধে রাখতে পারলে আজি
সিক্ত হতোনা দু’আঁখি।

ধূসর মরুর বুকে তবু
জেগে থাকে স্বপ্ন নীলাভ,
নতুন কুঁড়ি ফুটিয়ে তুলে
সাজাও তোমার সবুজ-পল্লব।

.
বিদায় বন্ধু বিদায় বলে
দূর অজানায় যাবো চলে,
কষ্টগুলো ভাসিয়ে দেবো
চোখের লোনা জলে।

গ.
ঝরা ফুলের পাঁপড়িরা যখন
হারায় নদীর নীল বুকে,
আমার বুকের ক্যানভাসে তখন
নীল-রেখা আঁকে সুখে।

ঘ.
বৃষ্টি তুমি ছন্দিত হও
পরম সুখে মাটির বুকে,
জোসনা-মায়া ঝরে পড়ুক
আমার জীবন ভেলার বুকে।

শিশির তোমার আলতো পরশে
ছুঁয়ে যায় ঘাসের বুক,
প্রভু তোমার নিপুন ছোঁয়ায়
সজীব হোক আমার সুখ।

প্রকাশিত: তারুণ্য বিডি ফোরাম।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৫ জন মন্তব্যকারী

  1. বিষণ্ণময়ী : ০২-০৮-২০১২ | ১৩:২৪ |

    প্রতিটা অনুকাব্য বেশ লিখেছেন।

    শুভ কামনা রইল।

  2. মুক্তিযোদ্ধা : ০২-০৮-২০১২ | ১৩:৪০ |

    কে বলেছে আপনি লিখতে কাচা! প্রতিটি কাব্যই চমৎকার লিখেছেন। ভালো থাকবেন।

    • সীমান্ত ঈগল : ০২-০৮-২০১২ | ১৮:১৩ |

      আপনার মন্তব্য আমাকে অনুপ্রেরণা জোগাবে।

  3. ডা. দাউদ : ০২-০৮-২০১২ | ১৬:১০ |

    হুম সব ক’টাইতো দারুন হলো
    লিখুন আরো
    ভালো থাকুন

  4. নাজিয়া আক্তার (মম) : ০২-০৮-২০১২ | ১৭:৫৬ |

    চমৎকার হয়েছে লেখাটা Rose Rose

  5. সীমান্ত ঈগল : ০২-০৮-২০১২ | ১৮:১৩ |

    স্বাগতম আপুনি।