
শোনো ও বকুল
মল্লিকা হাসনু-হেনা
শোনো শোনো
তোমরা সবাই শোনো
মালতী আমার প্রিয় ফুল
কালো ভ্রমর হয়ে
তাকে ভালোবেসে আমি
করেছি কি কোন ভুল
জানি না কি চোখে আমায় দেখে সে
কালো বরন সে কি ভালোবাসে
প্রেমেরই অনুরাগে
দোলে কি তার মন দোদুল
শোনো ও বকুল
মল্লিকা হাসনু-হেনা
জানি না তার রূপে এমন কি আছে
দু’চোখ বরন হলো মধু সাঁঝে
করেছে বশীকরন
না দেখে হই যে আকুল
শোনো ও বকুল
মল্লিকা হাসনু-হেনা
শোনো শোনো
তোমরা সবাই শোনো
মালতী আমার প্রিয় ফুল
এটা ডিজিটাল ব্যান্ডের গান। গানটি বেশ পুরানো। মূল গান কে গেয়েছেন জানিনা। গানটি লিখেছেন রবীন্দ্র জৈন।
![]()
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।



গান ভালা পাইলাম। শব্দনীড়ে প্রথম যেইদিন আসলাম সেইদিন আপনার নাম শুনছিলাম। আমাগো সাহাদাত উদরাজী ভাই তো আপনাকে নিয়ে কবিতা লিখে ফেললেন। আজকে আপনার লেখা পড়লাম, পড়ে ভালো লাগল।
ধন্যবাদ ভাই
এটা আমার লেখা না, অনেক পুরন একটি গান।
গান পছন্দ করি বলে সবার সাথে মাঝে মাঝে কিছু গান শেয়ার করি।
ভালো থাকবেন
গানের আসর চালু হয়েছে দেখে খুশি লাগছে
গানে গানে ভরে উঠুক বাদলা দিনের এক একটি মহুর্ত
ধন্যবাদ স্যার
মালতি না কনক চাপা কার প্রিয় ফুল সে দেখার সময় আমরার নাই। গান শুনাইয়া মন ভুলানোর মত পোলাপানও আমরা না, সেই কথা আপনে ভাল কইরাই জানেন। কি, জানেন না? আগে অনুপস্থিতির জরিমানা কিংবা নিদেন পক্ষে কৈফিয়ত দিয়া তারপরে ব্লগের গেট পাশ পাইবেন!
গানটা শুনি নাই তো।
শুনে দেখেন আপু
ভালো লাগবে নিশ্চিত
ভয় পাইিছলাম ভাইজান, গােনর আসরটা এই বুঝি বন্ধ হইল,,,,,,,,,,,,, যাক বাবা আপতত বাঁচা গেল,,,,,,,,,,,,,,,,,
ধন্যবাদ ভাইজান

গানটি পরিচিত নয় (?), কার লেখা? সুরকার ও শিল্পী? welcome back.
গানটি প্রায় ২০ থেকে ২৫ বছর আগের, অর্থাৎ ৮৮ থেকে ৯২ এর মদ্ধ্যের।
তখন বাংলাদেশে ব্যান্ড খুব জনপ্রিয় ছিল। ঠিক সেই সময়কার ডিজিটাল নামক এক ব্যন্ডের গাওয়া গান। গায়ক কে ছিল ঠিক মনে নেই, তবে নেট থেকে এই গানের গীতিকার এর নাম পেলাম “রবীন্দ্র জৈন”
ধন্যবাদ ভাইয়া
প্রথম দেখছি…।