পি সি টিপস (প্রথম পর্ব)

হিডেন ফাইল/ফোল্ডারকে আরো সুরক্ষিত করুন

দরকারি ফাইল বা ফোল্ডারকে অনাকাংক্ষিত ব্যবহার থেকে রক্ষা করার জন্য প্রাথমিক প্রটেকশন হচ্ছে হিডেন করে রাখা। কিন্তু ইদানিং সবাই জানে Tools–> Folder Options–>View এ গিয়ে হিডেন করা ফাইলকে আনহাইড করা যায়। তাই হিডেন ফাইলকে আরো সুরক্ষিত করার জন্য Folder Options কেই হিডেন করা যেতে পারে।
এজন্য যা করতে হবে।

১. Start Menu–>Run–>regedit এন্টার দিন। রেজিস্ট্রি এডিটর রান হবে।
২. HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer এ যান।
৩. নতুন DWORD Value তৈরী করে নাম দিন NoFolderOptions
৪. NoFolderOptions এ রাইট মাউস ক্লিক করে মডিফাই সিলেক্ট করুন।
৫. ভ্যালু ডাটা ০ এর পরিবর্তে ১ দিন।
এখন আর টুলস মেন্যুতে Folder Options দেখা যাবে না। দেখতে চাইলে ভ্যালু ডাটা ১ এর পরিবর্তে ০ দিন।


অসাড় প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে একা একাই

কোন প্রোগ্রাম হ্যাং হয়ে গেলে আমরা সাধারণত কন্ট্রোল+অল্টার+ডিলিট চেপে টাস্ক ম্যানেজারে গিয়ে সেখান থেকে প্রোগ্রামটার টাস্ক এন্ড করে দেই। কিন্তু মাঝে মাঝে কিছুকিছু প্রোগ্রাম এমভাবে হ্যাং হয় যে তখন টাস্ক ম্যানেজারও আর কাজ করে না। অর্থাত্‍ সেই প্রোগ্রামটার সাথে সাথে উইন্ডোজও হ্যাং হয়ে যায়। তখন কম্পিউটার রিস্টার্ট করা ছাড়া আর কোন উপায় থাকে না। কিন্তু আপনি যদি আগে থেকেই এমন কোন ব্যবস্থা করে রাখেন যে, কোন প্রোগ্রাম হ্যাং হওয়ামাত্রই সেটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, তাহলে উইন্ডোজ হ্যাং হওয়ার কোন সম্ভাবনা থাকবে না এবং আপনিও অনাকাঙ্খিত রিস্টার্ট থেকে মুক্ত হতে পারবেন।
রেজিস্ট্রি এডিটর থেকে খুব সহজেই আপনি এই কাজটা করতে পারেন। এরজন্য প্রথমে Start > Run এ গিয়ে REGEDIT টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন। এরপর রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_CURRENT_USER\Control Panel\Desktop ওপেন করুন। এখানে ডান পার্শ্বস্থ প্যানেল থেকে AutoEndTasks স্ট্রিংটি ওপেন করে এর ডিফল্ট ভ্যালু 0 কে পরিবর্তন করে 1 লিখে দিন। এবার এডিটর বন্ধ করে কম্পিউটার রিস্টার্ট করুন।
রিস্টার্ট হওয়ার পর অ্যাডবি ফটোশপ জাতীয় দশ-বারোটা ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রোগ্রাম এক সাথে চালু করে কী-বোর্ড মাউজ সব একসাথে উল্টাপাল্টা টেপাটেপি করতে থাকুন। এর ফলে একটা না হয় একটা প্রোগ্রামতো হ্যাং হবেই। কিন্তু কোন প্রোগ্রামটা হ্যাং হল সেটা বুঝার আগেই দেখবেন প্রোগ্রামটা একা একাই বন্ধ হয়ে গেছে।

উদ্ধার করুন ডিলিট করা ফাইল

অনেক সময়ই আমরা ভুলবশত কোন দরকারী ফাইল ডিলিট করে ফেলি। সাধারণ অবস্থায় রিসাইকেল বিন থেকে কোন ফাইল ডিলিট করে দিলে সেটা আর ফেরত পাওয়া না গেলেও এমন কিছু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে রিসাইকেল বিন থেকে ডিলিট করা ফাইলও পুনরুদ্ধার করা যায়। এটা সম্ভব হয় এই কারণে যে, কোন ফাইল রিসাইকেল বিন থেকে ডিলিট করে ফেললেও ঐ ফাইলটা হার্ডডিস্কের যে সেক্টরে ছিল, সেই সেক্টরে যতক্ষণ পর্যন্ত নতুন কোন ডাটা ইনপুট করা হয়, ততক্ষণ পর্যন্ত ঐ ডিলিট করা ফাইলটির ডাটাগুলো অক্ষত অবস্থাতেই থাকে। এই সময়টা কয়েকদিন থেকে শুরু করে কয়েক বছরও হতে পারে। ফলে কোন ফাইল ডিলিট করে ফেলার অনেক দিন পরেও সেটা পুনরুদ্ধারের একটা সম্ভাবনা থেকেই যায়।
ডিলিট করা ফাইল পুনরুদ্ধার করার জন্য ইন্টারনেটে প্রচুর সফটওয়্যার পাওয়া গেলেও এদের অধিকাংশই ট্রায়াল অথবা ডেমো হয়ে থাকে। আপনি ইচ্ছে করলেই ইন্টারনেট থেকে সেগুলোর জন্য ক্র্যাক খুঁজে নিতে পারেন। কিন্তু আপনাকে কষ্ট করে ক্র্যাকও সার্চ করতে হবে না, অথবা গাঁটের পয়সা খরচ করে ফুল ভার্সনও ক্রয় করতে হবে না, যদি একই রকম কাজ করে এমন কোন ফাইল পুনরুদ্ধারকারী ফ্রিওয়্যার আপনি পেয়ে যান। এরকমই একটা ফ্রিওয়্যার হচ্ছে পিসি ইন্সপেক্টর ফাইল রিকভারি।
PC Inspector File Recovery ফ্রিওয়্যারটার ইন্টারফেস সেই অর্থে চমত্কার না হলেও এর কার্যক্ষমতা খুব একটা খারাপ না। বিশেষ করে ফ্ল্যাশ মেমরী থেকে ডিলিট করে দেওয়া ডাটা পুনরুদ্ধারের কাজে এটি বেশ চমত্কার কাজ করে। এর Find Lost Data অপশনটি ব্যবহার করে কুইক ফরম্যাট করে দেওয়া ড্রাইভ থেকেও ডাটা রিস্টোর করা যায়।
সফটওয়্যারটির 4.0 ভার্সনটি বর্তমানে ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। এর সাইজ 5.83 মেগাবাইট। আপি এটা ডাউনলোড করতে পারেন এর নিজস্ব ওয়েবসাইট http://www.pcinspector.de/ থেকে।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৯ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৫ জন মন্তব্যকারী

  1. ডা. দাউদ : ১৯-০৫-২০১২ | ১৮:০৯ |

    রেখে দিলাম প্রিয়তে
    প্রয়োজন পড়লে ব্যবহার করবো

    বেশ দরকারি পোষ্ট
    ধন্যবাদ স্যার- আমার সালাম জানিবেন

  2. মাহবুব আলী : ১৯-০৫-২০১২ | ১৮:৫২ |

    ভালো লেখা শুরু করেছেন। যথেষ্ট কজে দেবে। শুভেচ্ছা।

    • সাইক্লোন : ১৯-০৫-২০১২ | ২২:১৬ |

      ধন্যবাদ মাহবুব ভাই Smile

  3. পলাশমিঞা : ১৯-০৫-২০১২ | ১৯:০১ |

    আমি ম্যাক ব্যবহার করি

    • পলাশমিঞা : ১৯-০৫-২০১২ | ১৯:০২ |

      Yahoo! Dance

    • সাইক্লোন : ১৯-০৫-২০১২ | ২২:১৮ |

      আমরা বঙ্গ দেশের জনগন ম্যাক থেকে অনেক দূরে আছি মিয়াঁ ভাই Grin Smile

  4. রাজিন : ২০-০৫-২০১২ | ০:১৩ |

    কাজে লাগবে Smile

  5. অরুদ্ধ সকাল : ২২-০৫-২০১২ | ২০:১৫ |

    শিখিলাম ভ্রাতা