বিস্ময়কর ০৭

স্পেনের স্থাপত্য উদ্যান ( Generalife in Spain ): Generalife শব্দটি আরবী Jannat-Al-Arif শব্দটি থেকে এসেছে যার অর্থ হলো ‘স্থপতির বাগান’ বা ‘স্থাপত্য উদ্যান’। সিয়েরা নেভাদা পর্বতমালার নিকটে এক মালভূমির উপর অবস্থিত স্পেনের এই স্থাপত্য উদ্যানটি যেন ভূ-দৃশ্যের এক শৈল্পিক রূপ। এটি ক্রয়োদশ শতকে নির্মিত এক অনন্য শৈল্পিক নিদর্শন। তবে বর্তমানে এটি গোলাপ, পদ্মফুল এবং পরিবেষ্টিত জলাশয় পূর্ণ একটি স্থান হিসেবে পুনঃনির্মান করা হয়েছে।

নেদারল্যান্ড এর আমস্টারডাম এলাকার একটি টিঊলিপ ফুলেন বাগান যেন শিল্পীর তূলিতে আঁকা কোন ছবি। বড়দিন ও নিউ ইয়ার উদযাপনের পুরো ইউরোপ জুড়ে বেশীরভাগ ফুল সরবরাহ করবে এইসব বড় বড় বাগানগুলো।

আমাদের দেশে রেল ক্রসিং আর ওদের দেশে বিমান ক্রসিং :p
___রান ওয়ে ,জিব্রাল্টার এয়ারপোর্ট,

মাহমুদ আহমেদিনেজাদ। ইরানের প্রেসিডেন্ট। আধুনিক বিশ্বের সবচাইতে ক্ষমতাশীল প্রেসিডেন্টদের একজন। তার বাবা একজন সামান্য কামার। একটা ছোট্ট বাড়িতে থাকেন। তার বাসায় দুই একটা কাঠের চেয়ার ছাড়া আর তেমন কোন আসবাবপত্র নেই।
সৎ,সাহসী,পরিশ্রমী,দূরদর্শী নেতা হিসেবে সারা বিশ্বেই আহমেদিনেজাদ আজ সমাদৃত।
আর এই ছবিটির মধ্যে লাল বর্গ চিহৃটি লক্ষ্য করুন, পরিধেয় শার্ট যে ছেড়া সেটার প্রতি তার লক্ষ্য নেই। আমার মন থেকে অনেক ভালো লাগে এই মাটির মানুষটিকে, একজন আদর্শ নেতা তো এই রকমই হবে। কখন যে আমাদের দেশ এই রকম একজন নেতা পাবে…

যেখানে স্বপ্ন আছে, সেখানে স্বপ্নকে বাস্তবায়ন করার উপায়ও আছে..

** তথ্য ও ছবি নেট থেকে নেয়া

পূর্বতন বিস্ময়
বিস্ময়কর
বিস্ময়কর ০১
বিস্ময়কর ০২
বিস্ময়কর ০৩
বিস্ময়কর ০৪
বিস্ময়কর ০৫
বিস্ময়কর ০৬

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৮ টি মন্তব্য (লেখকের ৬টি) | ১২ জন মন্তব্যকারী

  1. বিষণ্ণময়ী : ২৮-০৩-২০১২ | ১২:১৮ |

    মাহমুদ আহমেদিনেজাদ। এই মানুষটার সম্পর্কে যতো পড়ি ততো ক্ষোভ বাড়ে কেনো এই মানুষটা আমাদের দেশে জন্মেনি। তার জীবন ধারার প্রতি কেউ তাকায় না যদি সে অন্যায় করতো তাহলে সেটাকে শিক্ষনীয় বানিয়ে নিত।

    নেদারল্যান্ড বিখ্যাতই এই টিউলিপের জন্য। এতো চমৎকার করে এরা বাগান সাজায় খুব যেতে ইচ্ছে করে।’

    ওদের স্বপ্নের কাছে আমরা পরাজিত। আমাদের স্বপ্ন আকাশ ছোয়ার আর ওদের স্বপ্ন মাটিকে স্পর্শ করার।

    • সাইক্লোন : ২৮-০৩-২০১২ | ১২:৩১ |

      ওদের স্বপ্নের কাছে আমরা পরাজিত। আমাদের স্বপ্ন আকাশ ছোয়ার আর ওদের স্বপ্ন মাটিকে স্পর্শ করার।

      কিছুই বলার নেই আপা, ঐ ছবি দেখার পর নিজেকে অনেক ছোট মনে হয়, মনে হয় আমাদের দ্বারা অনেক কিছুই সম্ভব, কিন্তু আমাদের সব কিছু থাকার পরেও আমরা পারিনা।

  2. মরুভূমির জলদস্যু : ২৮-০৩-২০১২ | ১২:৫৫ |

    স্পেনের স্থাপত্য উদ্যান
    আর
    রান ওয়ে ,জিব্রাল্টার এয়ারপোর্ট,
    বেশি ভালো লেগেছে।

  3. আ,শ,ম,এরশাদ : ২৮-০৩-২০১২ | ১৩:২৫ |

    চেড়া জামা ভালো তবে চেড়া গেন্জি থেকে যেনো বড় বড় জাহাজ বাইর না হয় পরে। Grin
    পোস্টের জন্য অনেক ধন্যবাদ।

  4. চারুমান্নান : ২৮-০৩-২০১২ | ১৪:৩৯ |

    ভাল লাগলো ভাইজান

  5. বিএম বরকতউল্লাহ্ : ২৮-০৩-২০১২ | ১৫:০৫ |

    অসম্ভবর সুন্দর! ভালো লাগলো খুব। শুভেচ্ছা নিন।

    • সাইক্লোন : ২৯-০৩-২০১২ | ১৫:০৫ |

      ধন্যবাদ
      ভালো থাকবেন Smile

  6. অজানা পথিক : ২৮-০৩-২০১২ | ১৫:২৯ |

    শেষ দুটা খুব ভালো লাগলো।
    শুভেচ্ছা-

  7. ডা. দাউদ : ২৮-০৩-২০১২ | ১৮:১৪ |

    মাহমুদ আহমেদিনেজাদ আর স্বপ্ন দু’টি ছবি থেকে শেখার আছে অনেক কিছু
    আসলে মানুষ মহান তার কর্মের সমান

    আমার সালাম আর গভীর ভালোবাসা জানবেন স্যার

  8. আজমান আন্দালিব : ২৮-০৩-২০১২ | ১৯:৩৫ |

    ভালো লাগলো এ পর্বটিও।

  9. খেয়ালী মন : ৩০-০৩-২০১২ | ১৭:০৫ |

    সবগুলোই বেশ ভালো Yes

  10. সাহাদাত উদরাজী : ০৪-০৪-২০১২ | ১৩:২৭ |

    পর্ব চলুক আপন মনে।

  11. আজিম হোসেন আকাশ : ১৭-০৪-২০১২ | ১২:১২ |

    ধন্যবাদ আপনাকে। ব্লগে প্রথম পাতায় প্রকাশিত হয়েছে-নারী। ভিজিট করুন।

    • সাইক্লোন : ১৭-০৪-২০১২ | ১২:২৭ |

      আপনার পোষ্টে আমি মন্তব্য করেছি ভাইয়া, লক্ষ করুন Smile

  12. ছবিয়াল : ২১-০৪-২০১২ | ১২:০৫ |

    “মাহমুদ আহমেদিনেজাদ।”১০০ বছরে ১ জন জন্মে। First