আমি মোটা-
বন্ধুমহলের সম্বোধন হস্তী শাবক ।
আমিও ভাবি,
হস্তী না ডাকাটাই অবমাননাকর ।
আমার মা বলে, ও একটু হেলদি
তাও শুকাচ্ছে বছর বছর ।
আমি কালো-
পাড়ার সবাই বলে কাক ।
আমি ভাবি,
কলঙ্ক বুঝি আরো কালো ।
আমার মা বলে, ও শ্যামলা
যত্ন নিলেই ছড়াবে আলো ।
আমি বেটে-
পথে ঘাটে লোকেরা বলে বামন ।
লজ্জাবনত হয়ে আমি মানি অকপটে ।
আমার মা বলে, ওর সুঠাম দেহ
ছেলে একটা বটে !
সমস্ত সীমাবদ্ধতা মায়ের কাছে নস্যি,
টানে অপত্য স্নেহে যদিও হই দস্যি।
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।



মায়ের কাছে কেহ কম থাকেনা। কোবতেখানা ভালা পাইয়াছি। ধন্যযোগ।
সাধুযোগ জ্ঞাপন করিতেছি।
সমস্ত সীমাবদ্ধতা মায়ের কাছে নস্যি,
লিংকন ভাই
মায়া ভরা মা, তার মমতা যেন মায়ার মহাকাব্য
সুন্দর কবিতা, ভাল থাকুন। সুখে থাকুন।
মাফ করে দিয়েন ভাই, আমার ব্লগে বলেছিলেন, মাফ হবে না।
ঠিক আছে মাফ করলাম।
মায়ের চেয়ে আপন কেউ নাই। ধন্যবাদ।
সুন্দর ……..

আপনার কবিতা এবং ছড়াগুলো সত্যিই উপভোগ্য ………..
ভালো লাগলো জেনে।
সমস্ত সীমাবদ্ধতা মায়ের কাছে নস্যি
টানে অপত্য স্নেহে যদিও হই দস্যি। … লিখায় সহজ এক অনুভূতি রয়েছে। থ্যান্কস্।
সহজ কথা সহজ করেই বললাম।
দারুণ
অকৃতিম ভালোবাসা।
আপনাকেও
দারুন

সমস্ত সীমাবদ্ধতা মায়ের কাছে নস্যি,
টানে অপত্য স্নেহে যদিও হই দস্যি।
সুন্দর।

হুম। তাই। ভালো থাকুন ।
মায়েরা এমনি।
শুভকামনা সব সময়ের জন্য।
ধন্যবাদ আপনাকে।
সমস্ত সীমাবদ্ধতা মায়ের কাছে নস্যি,

টানে অপত্য স্নেহে যদিও হই দস্যি।
অনেক, অনেক সুন্দর কবিতা।
আসলে মায়ের তুলনা কারো সাথে চলে না।
শুভকামনা সতত