মেনে নিয়েছি নিঃসঙ্গতা

Love Bed

কেমন আছো সব সময়ই জানতে চাই
কি করছো তাও অজানা নয়।
জীবনের অনেক হিসাব কষে তোমাকে পেয়েছিলাম
না চাইতেই অনেক কিছু দিয়েছো
তবে তোমাকে কাছে পেয়েছি খুব কম।
সেটাও ইচ্ছাকৃত নয়।
সময়ের প্রয়োজনে, জীবনের বাস্তবতায়;
আজ তুমি পরবাসী।
শান্তনায় ভরিয়ে রেখেছো জীবনের অলিগলি
কখনো অভিযোগ করিনি।
প্রয়োজন ছিল না বলে;
এখন জীবনের পড়ন্ত বেলায় এসে,
নির্জন রাতের একাকিত্বে তোমাকে খুজে ফিরি।
অপেক্ষায় আছি আজও তোমার বাহু বন্ধনে আবদ্ধ হতে।
অপেক্ষার প্রহর যে দীর্ঘ হয়,
সেটা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি।
যেটা হবার কথা ছিল না।
তাই আজ অবলীলায়;
জীবন যাতনায় মেনে নিয়েছি নিঃসঙ্গতা।
তবু বেঁচে থাকি। কেবলই বাঁচার জন্য …

১০/১১/২০১১
জয়পাড়া,দোহার,ঢাকা।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 4.0/5 (1 vote cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)
মেনে নিয়েছি নিঃসঙ্গতা, 4.0 out of 5 based on 1 rating

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২৯ টি মন্তব্য (লেখকের ১৪টি) | ১৫ জন মন্তব্যকারী

  1. বিষণ্ণময়ী : ১০-১১-২০১১ | ২৩:৫৬ |

    কিছু সময় হয়ত এই নি:সঙ্গতা কেটে যাবে এই কষ্ট একদিন মনে রাখুন দৃঢ় বিশ্বাস।
    ভাল থাকুন।

    • সালমা রহমান : ১২-১১-২০১১ | ২০:৩২ |

      দৃঢ় বিশ্বাস আছে বলেই এখন টিকে আছি আপু্। দোয়া করবেন হয়তো অচিরেই এ নি:সঙ্গতা কেটে যাবে। সতত শুভ কামনা আপনার জন্য্

  2. ডা. দাউদ : ১১-১১-২০১১ | ১:৩৫ |

    সুন্দর অনুভূতির কাব্যিক বহি:প্রকাশ। চালিয়ে যান কবি…

  3. মুক্তিযোদ্ধা : ১১-১১-২০১১ | ২:২৪ |

    অপেক্ষার প্রহর যে দীর্ঘ হয়,
    সেটা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি।
    যেটা হবার কথা ছিল না।
    তাই আজ অবলীলায় মেনে নিয়েছি নিঃসঙ্গতাকে।”

    ভাতিজি, আপনজন দূরে থাকাতে জীবনের দ:খ-কষ্ট ও ব্যথাভার কতটা ণিদারুণ ভাবে অন্তরকে বিদগ্ধ করে তুলতে পারে এমনই যন্ত্রনাময় পট ফুটেছে মোমার কবিতায়। আল্রাহ যেনো এই অব্যক্ত বেদনা-বিষন্নতা কেটে ওঠতে তোমাকে সক্ষমতা দেন এই দোয়াই করবো। ভালো থেকো।

    • সালমা রহমান : ১২-১১-২০১১ | ২০:৩৬ |

      অনেক ধন্যবাদ আংকেল। দোয়া করবেন যেন সব সময় সৎ থাকতে পারি। আপনার জন্য শুভ কামনা।

  4. মুরুব্বী : ১১-১১-২০১১ | ১০:০৫ |

    জীবন যাতনায় মেনে নিয়েছি নিঃসঙ্গতা।
    তবু বেঁচে থাকি। কেবলই বাঁচার জন্য …

    শুভকামনা সহ আমার সালাম জানবেন আপা।

    • সালমা রহমান : ১২-১১-২০১১ | ২০:৩৮ |

      অনুমতি পেলে আপনার এই বোল্ড করা লাইনটি আমার কবিতার সাথে যোগ করে দিতে পারি। সালাম গ্রহন করলাম। আপনার জন্য শুভ কামনা।

  5. হাজারি : ১১-১১-২০১১ | ১০:৪৩ |

    জীবন কে এতো কাছ থেকে দেখার চোখ, অনেকের নাই, আপনার আছে।
    আমার মনের কথা গুলো মনে হয় আপনি সাজিয়েছেন।

    শুভকামনা আপনাকে,

  6. জামান আরশাদ : ১১-১১-২০১১ | ১১:২৫ |

    মানুষ নাকি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝেনা।

    আপনার এই কবিতাটাও সুন্দর সর্বনাশের মতো। আপনার নিঃসঙ্গতা আছে বলেই আজ আমরা এই নিঃসঙ্গতার সুন্দর একটা লেখা উপহার পেলাম। আশা করি অতি শীধ্রই আপনার নিঃসঙ্গতা কেটে যাবে।

    • সালমা রহমান : ১২-১১-২০১১ | ২০:৪০ |

      আমারও বিশ্বাস অতি শীধ্রই নিঃসঙ্গতা কেটে যাবে। আপনার জন্য শুভ কামনা জামান ভাই।

  7. নীল নক্ষত্র : ১১-১১-২০১১ | ১১:৪৩ |

    আরে! আপনি দোহারের মেয়ে? বাহ!

    আসলে কি দিদি, এই পৃথিবীর প্রতিটি মানুষই নিঃসঙ্গ। যদিও কথাটি শুনতে খুবই বেদনাদায়ক কিন্তু অপ্রিয় সত্য।
    সুন্দর লেখার জন্য শুভ কামনা।

    • সালমা রহমান : ১২-১১-২০১১ | ২০:৪৩ |

      আপনিইও কি দোহারের ? আপনাকে অনেক ধন্যবাদসহ শুভ কামনা।

  8. রেজা নুর : ১১-১১-২০১১ | ১২:৩৯ |

    ভালো লাগলো আপনার কবিতাটি।
    নিঃসঙ্গতা ছুঁয়ে গেলো যেনো।

    শুভকামনা রইলো, সালমা রহমান ।

    • সালমা রহমান : ১২-১১-২০১১ | ২০:৪৫ |

      আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্যও শুভ কামনা।

  9. আমিন আহম্মদ : ১১-১১-২০১১ | ১২:৫২ |

    অনেক সুন্দর লিখেছেন। গত পরশু আমার স্ত্রী আমাকে জানতে চাইছিল আমি কবে আসব। আমার 2 বছর 8 মাসের বাচ্চাটা বলে “আব্বু আছ (আব্বু আস)”। আমার স্ত্রীকে বলেছিলাম আমি জানুয়ারীতে আসব। এখন সে বলে কবে আসবে জানুয়ারী !! আসলে আমিও গননা করি কবে আসবে জানুয়ারী। কবে দেশে যাব, কবে আমি মিশব আমার আপনজনদের সাথে, কবে আমি আমার সোনামনিদের আদর করতে পারব। ফোন বাজলেই আমার ঐ বাচ্চা বলে উঠে আব্বা, আব্বা। শুনে বড়ই কষ্ট হয়। কিছুই করার থাকেনা।

    তাই বোন আপনাকে বলব, আসলে আপনার মত হয়ত মানসিক যাতনায় আপনার সেই আপন লোকটিও ভুগছে। তাই তার জন্যও দোয়া করেন।

    আর আমি দোয়া করছি অচিরেই যেন আপনার নিঃসঙ্গতা কেটে যায়। ভাল থাকুন।

    • সালমা রহমান : ১২-১১-২০১১ | ২১:০২ |

      আমার বাচ্চারা কয়েকদিন যাবৎ ফোনে কথা বলে না। আমার প্রবাসী স্বামী প্রতিদিনই বাচ্চাদের সাথে কয়েকবার ফোন করে কিন্তু ছেলে মেয়েরই কেউ কথা বলছে না । তাদের দাবী ছিল একসাথে কোরবানীর ঈদ করার। নতুন ব্যবসার কারনে দেশে আসতে দুই তিন মাস দেরী হবে।আমার মত তিনিও মানসিক যাতনায় আমার চেয়ে বেশী ভুগছে। তাই তার জন্যও দোয়া করবেন ভাই। আর আমিও আপনার জন্য দোয়া করি আপনিও অতি দ্রুত আপনার কষ্টের অবসান হোক।

  10. সাহাদাত উদরাজী : ১১-১১-২০১১ | ১৩:৫০ |

    কবিতার চেয়ে ছবিটা ভাবিয়ে তুলছে বেশ। এই ছবি কোথায় পেলেন।

    আমার মনে হয় পৃথিবীর প্রতিটা মানুষই নিঃসঙ্গ। দুইজন কাছে কাছে থাকলেও অনেক সময় কাছে থাকা হয় না।

    খারাপ সঙ্গীর চেয়ে নিঃসঙ্গ থাকা ভাল।

    • সালমা রহমান : ১২-১১-২০১১ | ২১:০৫ |

      আপনার সঙ্গীটি বুঝি খারাপ ? ভালো সঙ্গী নিয়ে সবাই থাকতে পারে খারাপ নিয়ে কয়জন থাকতে পারে।
      আপনি সব সময় ভালো থাকুন সেই দোয়া করি।

  11. আশরাফুল কবীর : ১১-১১-২০১১ | ১৫:০৮ |

    সুন্দর লিখেছেন। ভাল থাকুন সবসময়, এ কামনায়।

    • সালমা রহমান : ১২-১১-২০১১ | ২১:০৬ |

      অনেক ধন্যবাদ আপনাকে । সতত শুভ কামনা।

  12. সৈয়দ মাজারুল ইসলাম(রুবেল) : ১১-১১-২০১১ | ১৭:৩৫ |

    কবির একাকীত্ব দুর হোক সেই কামনা করি, তবে একাকী না হলে এমন কাব্য কোথায় পেতাম Razz

    • সালমা রহমান : ১২-১১-২০১১ | ২১:০৭ |

      অচিরেই দুর হবে আশা করি। ।আপনার জন্য শুভ কামনা।

  13. জিয়া রায়হান : ১১-১১-২০১১ | ২০:৫৫ |

    নির্জনতা বা নিঃসঙ্গতার সাথেও ভালোবাসা হয় আনমনে কখনো।
    সুন্দর।
    শুভ কামনা।

    • সালমা রহমান : ১২-১১-২০১১ | ২১:০৯ |

      নির্জন, নিঃসঙ্গ ভালোবাসা নিয়েই তো কাটিয়ে দিলাম প্রায় তিন বছর।তবে কথা হয়েছে খুব দ্রুতই নিঃসঙ্গতার অবসান হবে।
      আপনার জন্য সতত শুভ কামনা জিয়া ভাই।

  14. ছায়েদা আলী : ১২-১১-২০১১ | ৫:২৭ |

    ভালো লাগলো মনের ভাবটির সুন্দর কাব্যিক প্রকাশ দেখে ।
    শুভকামনা রইলো ।
    ভালো থাকুন…Smile

    • সালমা রহমান : ১২-১১-২০১১ | ২১:১১ |

      ধন্যবাদ আপু। আপনার জন্য শুভ কামনা।কেমন আছেন দুর পরবাসে।

  15. প্রভাষক : ১৫-১১-২০১১ | ১৩:২০ |

    আকুতির শেষ হবে একদিন…
    এই প্রত্যাশা করি…