মৃত্যু

এই খানে নেমে এসেছে, শশ্মানের শব পোড়ানো রাত্রির মতন-
অদ্ভুত ক্লান্ত নিস্তব্ধতা । মৃত্যু এখন তার শীতলতা নিয়ে;
হয়ত ঘুরছে আমাদের আশেপাশে । হয়তবা দেহান্তরের খেলায়,
লীন হবে পরম সত্ত্বা কোন । অন্ধকার আমাদের অবসন্ন করে,
নিযে যাবে বিনাশের কাছে । ভূসা কালি বা কয়লার মতন
অসভ্য এই রাত ; কিশোরীর ঢেউ খেলানো খোলাচুল কিংবা
উঠতি বুকপাহাড়ের খাজের মতন দৃষ্টি সুখের নয় । নক্ষত্র গুলো
ক্লান্ত হয়ে সব, শুয়ে পড়েছে নিজস্ব উঠোনে । অতিথি করে নিয়ে
গেছে ধার করা আলোয় স্নিগ্ধ চাদটাকে । সামনের রাস্তাটুকু
পান্ডব বিবর্জিত । বটের তলায় এখন ঝিমুচ্ছে না বসে বসে,
কাজে ফাকি দেয়া বুড়ো চৌকিদার টা । যে বিকট সিটি
রোজ রাতে মাথায় আনে দূষণের অদৃশ্য বিষ ; পরম প্রার্থিত
শব্দিত স্বর, কাঙ্ক্ষিত হলেও এখন অনুপস্থিত । নিরবতা তাই-
হিরণ্ময় হয়ে ছেয়ে রেখেছে সব, অস্বস্তির পূর্ণ অনুভবে ; আমার
সমস্ত সত্ত্বাকে, আমার সবটুকু আশার দেয়ালীকে ।

গরম জলে উষ্ণতার কিছুটা উপশম । মাদকতায়
যদি দূর হয় সব অনাকাঙ্ক্ষিত অস্থিরতা গুলো !
ইদুর বিড়ালে খেলা রাত তাড়াবার । কবিতা আসুক সুন্দরের
আলো নিয়ে । সুন্দরের পূজায় কালরাতের হোক অবসান !
অবাক হঠাৎ , জল্লাদের কোপের মতন ঘাই মারে উলঙ্গ
দমকা বাতাস । কবিতারা থমকে দাড়ায় ; বিহ্বলতায় ।
;
দ্রিম দ্রিম শব্দ ; মৃত্যুদূতের রণ দামামা, এ ঘর থেকে
ও ঘরে ছুটে চলছে । শশব্যস্ত কবিতার বিদায় । বুকফাটা
আর্তনাদ তখনি ! পাশের ঘরটা থেকে আমার ঘরে ; শব্দ
তরঙ্গ উড়ে বেড়ায় নিজের মনে, দেয়ালের গম্ভীরতা
ঠেকাতে পারেনি মৃত্যুর বিজয় সংগীত ।
মৃত্যু ! অনন্য সাধারণ নিয়তির বিধান ! সবচেয়ে বড়
সত্য এ পৃথিবীর ! তবু সে চরম অনাকাঙ্ক্ষিত ।
কখনো আসে সে সংকেত দিয়ে কখনো বা অকষ্মাৎ ।
ওরা কি পেয়েছিল মৃত্যুর পূর্ব সঙ্কেত ? হতচ্ছাড়া কুক পাখি
অপয়ার মত কি ডেকেছিল কাল, ওদের ঝুল বারান্দায় বসে ?
এসেছিল কি শাশ্বত মৃত্যুর অগ্রিম বার্তা নিয়ে ?

পৃথিবীর মানব সত্ত্বা, সবসময় করেছে কোন এক
শক্তিমান সত্ত্বার সন্ধান ! তারাই আবিষ্কার করে দেবতাদের ;
যে দেবতারা খেলে তাদের নিয়ে, বুক পকেটে রাখা
পুতুলটির মত । একদিন বজ্রদেব, জলদেবী আর বন রানীর ;
অন্তিম আরাধনায় মত্ত ছিল তারা । এই সব প্যাগানেরা ধর্ম
এনেছিল পৃথিবীর বুকে । কত রং, কত বিচিত্র সব-
নাম তার । নানান তন্ত্র ; মূর্তিপূজা অথবা ভুডু , অন্ধ জগতের
প্র্রেতাত্মা, লর্ড লুসিফারের কুৎসিত সাধনায় লিপ্ত কেউ কেউ ।
এর পরে বিপ্লব আসে, শুরু হয় সর্বগামীর মোক্ষ লাভের সাধনা ।
আসে ত্রিত্ববাদ, ক্রমে ক্রমে স্থান নেয় একেশ্বর বাদ । আরাধ্যের
বদল ঘটেছে, ঘটমান আর দশটা ঘটনার মতই । কিন্তু অমোঘ
মৃত্যু রয়ে যায় একই রূপে, সমান ভীতিতে । এই অজ্ঞেয়বাদী
আমায় সমান ভীত করে, পাশের বাড়িটির বুড়ো ধার্মিকের
মতন, মৃত্যু আর হল আজ রাতে । অনেক লিখেছি মৃত্যু নিয়ে;
তবু মৃত্যুকে করিনি প্রকাশ, কোন কল্পনা জালে কিংবা প্রতিশব্দে ।
একমাত্র শাশ্বত শব্দ মৃত্যু , যা এর তীব্র ভয়াল সুন্দরের
প্রকাশ ঘটায় । জলহীন কাদাটে পুকুরে ঝাপি নিয়ে, জেলের আতিপাতি
খোজ করে মাছ ধরার মতন, একদিন মৃত্যু খুঁজে নেবে ;
ঈশ্বরাদেশ অমান্যকারী,অবাধ্য ঠুনকো আমাকে । বিধাতার
দর্শন পাইনি কোনদিন । পাবার চেষ্টা করেও লাভ নেই জানি ;
কিন্তু মৃত্যু, আততায়ীর রূপে, দেইর
বদল ঘটেছে, ঘটমান আর দশটা ঘটনার মতই । কিন্তু অমোঘ
মৃত্যু রয়ে যায় একই রূপে, সমান ভীতিতে । এই অজ্ঞেয়বাদী
আমায় সমান ভীত করে, পাশের বাড়িটির বুড়ো ধার্মিকের
মতন, মৃত্যু আর হল আজ রাতে । অনেক লিখেছি মৃত্যু নিয়ে;
তবু মৃত্যুকে করিনি প্রকাশ, কোন কল্পনা জালে কিংবা প্রতিশব্দে ।
একমাত্র শাশ্বত শব্দ মৃত্যু ,যা এর তীব্র ভয়াল সুন্দরের
প্রকাশ ঘটায় । জলহীন কাদাটে পুকুরে ঝাপি নিয়ে, জেলের আতিপাতি
খোজ করে মাছ ধরার মতন, একদিন মৃত্যু খুঁজে নেবে ;
ঈশ্বরাদেশ অমান্যকারী,অবাধ্য ঠুনকো আমাকে । বিধাতার
দর্শন পাইনি কোনদিন । পাবার চেষ্টা করেও লাভ নেই জানি ;
কিন্তু মৃত্যু, আততায়ীর রূপে, দেখা দেবে সুনিশ্চিত !

রচনা : ০৩/১০/১১

উৎসর্গ : কবিতায় বৈচিত্র্যময় শব্দের ব্যবহারে ত্রাতুল ভাইয়ার পারদর্শিতা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে । তার কবিতা গুলো পড়লে শব্দের মসৃনতার ছাপ লক্ষ্য করা যায় । তাই এই কবিতাটি আমি ত্রাতুল ভাইয়াকে উৎসর্গ করলাম ।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২০ টি মন্তব্য (লেখকের ১০টি) | ৯ জন মন্তব্যকারী

  1. রেজওয়ান তানিম : ১৭-১০-২০১১ | ২১:২৩ |

    ঘুমিয়ে ছিলাম । ফালতু ভাই ফোনে জানালেন, কবিতায় নাকি কমেন্ট করা যাচ্ছে না ।

    আকালের এই দিনে কে চায় কবিতায় কমেন্ট বন্ধ রাখতে বলুন ?

    তাই উঠে এসে খুলে দিলাম ।

    কেন কমেন্ট বন্ধু ছিল আমি কিন্তু ভাই কিছু জানি না

    • বিষণ্ণময়ী : ১৮-১০-২০১১ | ১৬:২৩ |

      আপনি পোস্ট প্রকাশের সময় হয়ত ভূল বশত মন্তব্য করবে না কেউ এই ঘরে টিক দিয়েছিলেন।

  2. আহমাদ ইউসুফ : ১৭-১০-২০১১ | ২২:১৪ |

    Wow!
    মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা যে এত শৈল্পিক হতে পারে,তা এই কবিতা না পড়লে অজানাই থেকে যেত। অসাধারন লেখনি

    • রেজওয়ান তানিম : ১৭-১০-২০১১ | ২২:১৯ |

      ধন্যবাদ ভাই ।

      মৃত্যুই জীবনের পরম সত্য

  3. মুক্তিযোদ্ধা : ১৭-১০-২০১১ | ২২:১৫ |

    পৃথিবীর মানব সত্ত্বা, সবসময় করেছে কোন এক
    শক্তিমান সত্ত্বার সন্ধান !”

    আমাকে খুবই ভালো লাগলো।

  4. খেয়ালী মন : ১৮-১০-২০১১ | ৩:১৪ |

    বিধাতার দর্শন পাইনি কোনদিন । পাবার চেষ্টা করেও লাভ নেই জানি ;
    কিন্তু মৃত্যু, আততায়ীর রূপে, দেখা দেবে সুনিশ্চিত !

    চমৎকার কবিতা
    প্রথম কিছু অংশ লিং হয়ে আছে মনে হচ্ছে

    • রেজওয়ান তানিম : ১৮-১০-২০১১ | ২০:৩৮ |

      হুমম একটা ছবি দিতে চেয়েছিলাম । কেন যে লিঙ্ক হয়ে আছে সেটাই বুঝতে পারছি না

  5. তিরু : ১৮-১০-২০১১ | ৬:৪৩ |

    অসম্ভব সুন্দর আপনার প্রকাশ ।
    মুগ্ধ হয়েছি Smile

  6. চারুমান্নান : ১৮-১০-২০১১ | ১০:৪৬ |

    কবির, মৃত্যু সরব!!!!!!!!!!!!!!!!! এক্ষুনি, কেন? Yes Yes Yes Yes Yes Yes Yes Yes Yes Rose Heart Clover Clap Clap Clap Clap Clap Clap

    • রেজওয়ান তানিম : ১৮-১০-২০১১ | ২১:০৩ |

      কবির বলতে ঠিক কি বুঝালেন বুঝলাম না মান্নান ভাই ।

      মৃত্যু নিয়ে লেখার কথা এসে গেল তাই লিখলাম ।

      এই আর কি ?

  7. ডা. দাউদ : ১৮-১০-২০১১ | ১১:৫৫ |

    তানিম ভাই আপনার প্রকাশ সব সময় সাবলীল
    ধন্যবাদ
    মন্তব্য বন্ধ রেখেছিলেন প্রথমে,

    • রেজওয়ান তানিম : ১৮-১০-২০১১ | ২১:১৫ |

      না না দাউদ ভাই । আমি বন্ধ রাখি নাই ।

      কি করে যে বন্ধ হল সেটা সম্পর্কে শিউর ছিলাম না ।

      যাক বাদ দিন ।

  8. বিষণ্ণময়ী : ১৮-১০-২০১১ | ১৬:২৫ |

    মৃত্যু মানেই হল সমাপ্তি তাই এখনই চাই না সমাপ্তি নয়ে এত মাতামাতি করি কারণ এখনো অনেক দূর যেতে হবে।
    সুন্দর করে ভাবের প্রকাশ করেছেন ভাল লাগল।ভাল থাকুন।

  9. মুরুব্বী : ১৮-১০-২০১১ | ২১:৫১ |

    ভয়ঙ্কর কবিতা। পরম মুগ্ধতা এবং শুভাশীষ রইলো আপনার জন্য। ধন্যবাদ।

    • রেজওয়ান তানিম : ২১-১০-২০১১ | ১৭:৫৪ |

      হা হা হা ভয়ংকর কবিতা ?

      তা কিছুটা বটে, মৃত্যু যে কঠিন ।

      ভাল থাকা হোক

  10. প্রভাষক : ১৮-১০-২০১১ | ২৩:৩০ |

    বিশাল ভাবনা!!!…
    পুরা-ই জবর-দস্ত…