বিষাক্ত কামনা

যখন তোমার চোখের ওই অন্তহীন সাগরে
তাকাই আমি – কণাটুকু সুখ খুজে নিতে,
খুজে পেতে বাঁচার আশা,
প্রাণের শেষ স্পন্দনটুকু !
তখন তুমি বড় নিষ্ঠুর ! কেমন করে যেন-
আমার চিরতৃষিত ঠোটে ঢেলে দাও
ভালবাসার মারণাস্ত্র, নিরাশার শান্ত বিষ ।
প্রিয়া, আমি জানতেও পারিনি কখনো
কেন এমন করো, কী চাও আমার কাছে ?
দূরে ঠেলে কেন কাছে আনো বারবার ?

হয়ত জানা হয়নি তোমার-
শরাবের পেয়ালায়ও থাকে অমৃতের সুখ !
সে সুখ চাইলাম তোমাতে, দিলে না তুমি ।
হয়ত বোঝনি কভু – কামনার ভাষা ;
হৃদয়ের অস্ফুট কান্না আমার । যখন আমি
ঢুকে গেছি হৃদয়ের অতলান্তে তোমার,
একটু একটু করে । তুমি তখন
তুলেছ মারণ বাণ ! প্রবল হিংস্রতায়
সে বাণ গ্রাস করল আমায় ;
ছলনার ছড়ানো জালে ।

উৎসর্গ: শাহেদ খান ।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 3.5/5 (4 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: +2 (from 2 votes)
বিষাক্ত কামনা, 3.5 out of 5 based on 4 ratings

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২০ টি মন্তব্য (লেখকের ১০টি) | ৯ জন মন্তব্যকারী

  1. দোয়েল : ১১-০৭-২০১১ | ২১:৪৯ |

    শুভরাত্রী। খুব ভাল লাগল আপনার কবিতাটা তানিম ভাই। অভিনন্দন গ্রহণ করুন।
    যখন তোমার চোখের ওই অন্তহীন সাগরে
    তাকাই আমি – কণাটুকু সুখ খুজে নিতে,
    খুজে পেতে বাঁচার আশা,
    প্রাণের শেষ স্পন্দনটুকু !

    • রেজওয়ান তানিম : ১১-০৭-২০১১ | ২২:১২ |

      ধন্যবাদ দোয়েল ভাই । আপনার আমি আর কবিতা লিখবো না পোস্ট টায় কমেন্ট দিয়েছি । একটু রিপ্লাই দিন

  2. বিষন্নময়ী : ১১-০৭-২০১১ | ২২:০২ |

    বেশ ভাল হয়েছে। Yes Yes

  3. ডা. দাউদ : ১১-০৭-২০১১ | ২২:৩৫ |

    যখন আমি
    ঢুকে গেছি হৃদয়ের অতলান্তে তোমার,
    একটু একটু করে । তুমি তখন
    তুলেছ মারণ বাণ ! প্রবল হিংস্রতায়
    সে বাণ গ্রাস করল আমায় ;
    ছলনার ছড়ানো জালে ।

    Yes Yes Yes Yes Yes
    অভিনন্দন গ্রহণ করুন।

  4. মুরুব্বী : ১১-০৭-২০১১ | ২৩:১৪ |

    তোমার লিখা বরাবরই সুন্দর। অভিনন্দন তানিম। Clover

  5. খেয়ালী মন : ১২-০৭-২০১১ | ২:২৫ |

    হয়ত জানা হয়নি তোমার-
    শরাবের পেয়ালায়ও থাকে অমৃতের সুখ !
    Yes Yes
    ভালো লাগা জানিয়ে গেলাম Rose

  6. চাঁদের বুড়ি : ১২-০৭-২০১১ | ৪:১১ |

    সুন্দর হয়েছে Yes

  7. ছন্দ হিন্দোল : ১২-০৭-২০১১ | ১০:৫৩ |

    ভাব প্রকাশ যথার্থ ই ফুটে উঠেছে । শুভ কামনা রইলো।

  8. স্বপ্নবাজী : ১৩-০৭-২০১১ | ০:৫৬ |

    কিছু টাইপিং মিসটেক আছে সেগুলো ঠিক করে নিলে আরোও ভালো লাগত।
    শুভকানা সব সময়ের জন্য।

    Rose Clover Rose

    • রেজওয়ান তানিম : ২০-০৭-২০১১ | ২১:২০ |

      স্বপ্ন ভাই, একটু বলে দিন না । আমার খুজতে ভাল লাগে না

  9. স্বপ্নবাজী : ১৩-০৭-২০১১ | ০:৫৬ |

    শুভকানা শুভকামনা Nailbite

  10. আহমাদ ইউসুফ : ১৩-০৭-২০১১ | ১১:৩৩ |

    ভালোই তো লিখেছেন ভাই,