কুয়াশায় ঢাকা এক সফেদ সকালে
ঘর ছেড়ে বেরিয়ে এলাম
অবাক নগ্ন পায়ে ।
এক চিলতে সরু যে পথ
শরীরে সবুজ ঘাসের চাদর জড়িয়ে আছে,
তার বুকেই চললাম সাঁকোয় ওঠা সাবধানী
রোমাঞ্চিত পায়ে…
আকাশ জুড়ে সকাল জেগেছে
স্রষ্টার নিঃশ্বাসে সজীব দিগন্তের মখমল হাওয়া ।
কুয়াশার বলয় ছিঁড়েছে আলোর চাবুক,
পাখিরা করেছে মুখর নিথর বনভূমি,
দূর্বা’র ঘামে সিঞ্চিত বনানীর সবুজ উঠোন ।
চলমান স্বপ্নালু তন্ময়তা
থমকে দাঁড়ালো পথের শেষে নদীর কিনারে,
জলের স্বচ্ছ আয়নায় অপরূপ দেখলাম
সকালের সজীবতা মাখানো আমি এক
অন্য মানুষ।
*************
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।




জলের স্বচ্ছ আয়নায় অপরূপ দেখলাম
বেশ লাগলো কবি

সকালের সজীবতা মাখানো আমি এক
অন্য মানুষ।
অনেক ধন্যবাদ, কবি চারুমান্নান ।
শুভেচ্ছা ।

শুভেচ্ছা কবি
রাজিন,
কেমন আছেন?
ধন্যবাদ ও শুভকামনা ।

আকাশ জুড়ে সকাল জেগেছে

স্রষ্টার নিঃশ্বাসে সজীব দিগন্তের মখমল হাওয়া ।
কুয়াশার বলয় ছিঁড়েছে আলোর চাবুক,
পাখিরা করেছে মুখর নিথর বনভূমি,
দূর্বা’র ঘামে সিঞ্চিত বনানীর সবুজ উঠোন ।
যেন একটা ঘোরের মধ্যে
যেন একটা স্বপ্নের মধ্যে ছিলাম কিছু ক্ষন।।
সালাম জানিবেন শ্রদ্বেয় নূর ভাই
ধন্যবাদ ও কৃতজ্ঞতা, ডা. দাউদ ।
কিছুক্ষণ হলেও স্বপ্ন মাখানো গেলো…। ভালো লাগছে ।
ভালো থাকুন ।

অসম্ভব ভাল লিখেছেন। বিশেষ করে শেষ প্যারার শেষ দুটো লাইন।
এতো ভাল লিখেন কি করে। আরো অনেক ভাল ভাল লেখা পড়ার অপেক্ষায় রইলাম রেজা ভাই।
ভাল থাকুন।
ধন্যবাদ অগণন, বিষণ্নময়ী ।
অপেক্ষার যথাযথ উপহার যেন আনতে পারি ।
এই ভাবনায়… ।
শুভেচ্ছা ।

sokal er sobi…. besh…..
সত্যিই তাই, আলীম হায়দার,
“সকালের সবই… বেশ…” ।
ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন ।

ভাল লিখেছেন।