ফাদার মারিনো রিগন, একজন ভীণদেশী মানুষ যিনি এই দেশে এসে শিক্ষামূলক ও সৃজনশীল কাজে নিজেকে জড়িয়ে নিলেন।। কিন্তু কেউ কি জানতো এই দেশে এসে এই মানুষটি খুজে পাবেন আত্নতৃপ্তি, খুজে পাবেন সাহিত্যে আনন্দ । উনি পেয়েছেন। যুদ্ধ থেকে শুরু করে বাংলা সাহিত্যে উনার উজার করে সেবা দিয়ে জিতে নিয়েছেন এই দেশের মানুষদের মন প্রাণ, নাগরিকত্ব। ৭১সালে মুক্তিযুদ্ধে ফাদার ভয়কে দূরে ঢেলে সেবা করেছেন যুদ্ধাহতদের, যার সেবার কারণে জীবন ফিরে পেয়েছেন এই দেশের বীর সন্তানেরা। যুদ্ধের পরে নিজেকে নিবেদিত করেছেন মানুষের সেবায়। সাথে পুরোদমে চলল রবীন্দ্র আর লালনকে নিয়ে গবেষণা। ভিন দেশী ভিন ভাষার মানুষ হয়েও বাংলা ভাষায় খুজে পেয়েছেন আনন্দ, আর সেই আনন্দকে অন্যদের মাঝে ছড়িয়ে দিতে ফরাসি ভাষায় অনুবাদ শুরু করে দিলেন রবীন্দ্রনাথের লেখা, লালনের গান, জসিমউদ্দিনের লেখা। এ ছাড়াও সংস্কৃতিমনা এই ফাদারের কারণে বিশ্বের বুকে বাংলা গান আলাদা একটি স্থান করে নিয়েছে। তার এই অবদানের জন্য বাংলাদেশ সরকার ফাদারকে বাংলাদেশী নাগরিকত্ব প্রদাণ করেছেন। ফাদার বাংলাদেশেই বসবাস করছেন দির্ঘ্য ৬০টি বছর। এই ৬০টি বছরে তার হাতে গড়ে উঠেছে দক্ষিনাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান। তার এই মহানুভবতার কারনে জয় করেছেন বহু দেশী বিদেশী পুরুস্কার, বহু স্বিকৃতি। তার এই অসমান্য অবদানের জন্য ব্লগারস ফোরাম ফাদারকে সম্মাননা সূচক পদকে ভূষিত করার জন্য আগামী ৮তারিখে সন্ধা ৬টায় পাবলিক লাইব্রেরী ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে মাননীয় অর্থ মন্ত্রি আবুল মাল আব্দুল মুহীত ছাড়াও দেশে বরেন্য ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবে। উক্ত অনুষ্ঠানে ব্লগারদের লেখা কবিতা আবৃতির ব্যবস্থা করা হয়েছে যা এক বিরল সম্মান ব্লগারদের জন্য। একজন সম্মানীয় ব্যাক্তির সামনে নিজেদের লেখা কবিতার আবৃতি শুনতে কেমন লাগবে সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার নয়। আমি এখনই এতো এক্সসাইটেড এই মানুষটিকে কাছ থেকে দেখবো বলে। আমার মতো নিশ্চই আপনারও এক্সসাইটেড হয়ে আছেন। এই সম্মানীয় ব্যক্তির সাথে কিছুটা সময় কাটাতে পারবো ভাবতেই নিজেকে সম্মানীয় মনে হচ্ছে।
আমার মতো আপনারও আসুন এই অনুষ্ঠানে, জীবন অনেক কিছুর সুযোগ দেয় না বা সময় হয়না, কিন্তু এমন কিছু মানুষের সানিধ্য পাওয়া আসলেই ভাগ্যের বিষয়। আর সেই ভাগ্যবান বা ভাগ্যবতী আমি আপনি হতে পারলে মন্দ কি। আসুন সবাই মিলে হাতে হাত রেখে বাংলাদেশের এই অকৃতিম বন্ধুকে সংবধর্ণা জানাই। কিছু সময় তার সাথে কাটাই। তার মুখে শুনি কিছু কথা।
অনেক কাজের ভীড়ে একটু সময় আসুন সবাই মিলে বের করি, নিজের জন্য সন্তানের জন্য পরিবার পরিজনের জন্য। পরিবারের সবাইকে নিয়ে চলে আসুন ৮তারিখ বৃহস্পতিবার সন্ধা ৬টায় পাবলিক লাইব্রেরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। আমরা অপেক্ষা করবো আপনাদের সবার জন্য।
সবাইকে আমন্ত্রন রইল উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই মানুষটিকে সম্মান জানানোর জন্য।
সবাই ভাল থাকুন।




অনেক কাজের ভীড়ে একটু সময় আসুন সবাই মিলে বের করি, নিজের জন্য সন্তানের জন্য পরিবার পরিজনের জন্য। পরিবারের সবাইকে নিয়ে চলে আসুন ৮তারিখ বৃহস্পতিবার সন্ধা ৬টায় পাবলিক লাইব্রেরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। আমরা অপেক্ষা করবো আপনাদের সবার জন্য।
আমি যাবো, সকল ব্লগার বন্ধুকে আমন্ত্রণ জানাই।
আমরা ভার্চুয়ালী থেকে বাস্তবিক এই ধরনের অসাধারন উদ্যোগের সাথে থাকবো। এই প্রত্যাশা ব্যাক্ত করছি। এই ধরনের অনুষ্ঠানে আসতে পারলে এমনিতেই ভালো লাগে। আরও ব্লগারস ফোরাম এর উদ্যোগে। অবশ্যই আসবো।
ধন্যবাদ আপা
আজ বিকেল ৪.১০ মিনিটে ntv তে জানার আছে বলার আছে অনুষ্ঠানে ফাদার মারিনো রিগনের লাইভ সাক্ষাতকার দেখুন.
আমি তো অফিসে। দেখতে পারব না। রিপিট কখন হবে জানাবেন।
আসব
চমৎকার একটা উদ্যোগ। সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি অনুষ্ঠানের।
আসুন পরিজন সহ।
ধন্যবাদ ময়ী আপা।
আসার প্রবল ইচ্ছা রইলো আপা
এমন একটি মহৎ কাজে হাজির থাকতে পারলে ধন্য হবো
শুভ কামনা এই আয়োজনের জন্য
ভালো থাকবেন।
আমি হাজির…।
কাউকে সন্মান জানালে আসলে তিনি নিজেই সন্মান পান।
গুনিদের সন্মান জানাতেই হবে।
ফেসবুকে শেয়ার দিলাম লেখাটি।
আয়োজন সফল হোক
খুব কষ্টে আছি- ৮ তারিখে আমি সিরাজগঞ্জে থাকবো। মিস করছি-
আসার প্রবল ইচ্ছা রইলো আপা………..

ধন্যবাদ আপা
আসুন আপনার নিজেরই ভাল লাগবে।
ভালো লাগ্লো এই অভিনব মানুষটির কথা জেনে।
উনার সম্পর্কে আরো জানতে জিয়া ভাই এর পোস্ট দেখুন। আরো বিস্তারিত দেয়া আছে।
http://www.shobdoneer.com/zia_raihan/20297 এই পোষ্টটা দেখুন