এসেছে বসন্ত কাল চারিদিকে মৌ মৌ করছে ফুলের সুবাস, হরেক রকম ফুলে ভরে আছে গাছ গুলো, শুরু হয়েছে ফাল্গুনের মিষ্টি বাতাসের হাতছানি। এরই মাঝে চলছে ফেব্রুয়ারীর বই মেলা, যে মেলায় ব্লগারদের জন্য রয়েছে একটি ষ্টল”শব্দতরী” যা উন্মুক্ত সবার জন্য, যে কোন ব্লগের ব্লগাররা এখানে র্নিদিধায় চলে আসতে পারে, দিতে পারে প্রাণভরে আড্ডা। সেই আড্ডাকে আরো প্রাণবন্ত করতে প্রতি শুক্রবারেই থাকছে ব্লগীয় আড্ডার আয়োজন।
আগামী কাল শুক্রবার এর কোন হের ফের হবে না। আগামী কাল বিকাল ৪টায় শব্দতরীর ষ্টলে শুরু হবে ফাল্গুনীয় আড্ডা সাথে থাকবে হালকা আপ্যায়ন। চলে আসুন সবাই পরিবার পরিজন নিয়ে, মেতে উঠুন আড্ডায় আর বই কেনায়(শুধু শব্দতরীর বই নয় অন্য সবার বই)। আর মাত্র কয়েকদিন পরেই শেষ হয়ে যাবে বই মেলা, সবাই আমরা ব্যস্ত হয়ে যাবো যার যার কাজে, শুক্রবার গুলোতে কাটাবো অলস সময়, এখন যেহেতু সবার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে চেনা জানা হচ্ছে তাহলে আর চিন্তা কি, এই সময়টুকু আমরা কাটাই সবার সাথে আনন্দে আর মুক্ত আলোচনায়।
তো চলে আসুন আগামী কাল শুক্রবার শব্দতরীর ষ্টলে(লিটল ম্যাগ চত্তরের ১৮নং ষ্টলে) অংশ নিন ফাল্গুনীয় ব্লগীয় আড্ডায়। সেই পর্যন্ত সবাই অনেক অনেক অনেক ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন। দেখা হচ্চে আগামী কাল কি বলেন?????



হালকা আপ্যায়ন

হালকা আপ্যায়নে এই নাচ ভারী আপ্যায়নে কি করবেন।
হালকা বইল্লা জিহবায় যেমনি টানাটানি লাগাইয়েছেন ভারী হইলে তো জিহবা খুইল্লা যাইতো।

আমার তরফ থেকে মান্নান ভাইর জন্য হা ল কা ……………
মান্নান ভাই এর জন্য এতো হালকা ???
যাবো। হয়তো দেখা হবে, হয়তোবা দেখা হবে না।
কেনো দেখা হবে না সেটা তো বললেন না। আর যদি দেখা না হয় তাহলে আর এসে লাভ কি। আড্ডাতো সবার দেখা পাবার জন্যই।
লুবনা, কারো নিরানন্দের উপসর্গ হতে আর ভালো লাগে না।
তবে আপনার সাথে দেখা হবে নিশ্চিত।
কেই সেই মহা মানব যিনি আপনাকে দেখিলে তাহার আনন্দ হারাইয়া ফেলেন। যার এই ধরনের মনোবৃত্তি সে তো কখনোই আমাদের কেউ হবেন না।
বই মেলা, শব্দতরীর ষ্টল সবার জন্য উন্মুক্ত, কে আপনাকে দেখলে তার চুলকানি হয় আর আনন্দ হারায় সে কারণে আপনি আপনার আড্ডায় আসবেন না তা কি করে মানবো। আমার আড্ডায় আমি সবাইকে চাই।(সোজা কথা)

@ জিয়া ভাই
আমরাতো লুবনা আপাকে ঘিরে থাকব সারাক্ষণ … আমাদের এড়ানো কঠিন হবে।
মালেক ভাই, আমার সাথে সুন্দরী থাকবে তো তাই

তবে আপনি চাইলে আপনার জন্য সেই ফটো সুন্দরীরে সাথে নিতে পারি
লেকিন আঁই নয়াইসসুম


লেকিন মাগার আমরা আপনারে মিসাইমু খুব।
সত্যি আপা অনেক অনেক মিস করবো

বিশেষ করে আপনার প্রানভন্ত হাসি, আর দুলাভাইয়ের সাথে খোঁচা খুঁচি
ইস্ কেন যে ঢাকায় থাকিনা
তাহলে আমরা চাটগাঁ আসি
জিয়া ভাই আসবেন? সত্যি দারুন আড্ডা হতো
আপনাকে সত্যি মিস করছি
জিয়া ভাই সত্যি চলেন এবার চিটাগাং যাই ব্লগারদের সাথে আড্ডা দিতে।
আমি আছি ….
অবশ্যই উপস্থিত থাকবার চেষ্টা করবো।
ধন্যবাদ।
আপনি কে ভাই আপনাকেতো চিনলাম না

পঞ্চম আপনি হলেন রহস্য মানব আপনার উপস্থিতি আমি সব চেয়ে বেশী আশা করছি কারণ আপনাকে চিনতে পারছি না বলে।
গেদু চাচা আমি ভালো আছি…আপনিও আশা করছি বহাল তবিয়তে আছেন। আমাকে চিনবার দরকার নাই।
আপু বা দিদি
আমার আপাতত: কিছু বলার নেই।
আপা, আমি নতুন। দোয়া করবেন যেন খুলনা থেকে সময় মতো আসতে পারি।
আড্ডা যদি হয়গো ভাল

মন হবে ফর্তিতে আলো।
ধন্যবাদ আপনাকে শুভ কামান রইল আপনার প্রতি।
এসেছে বসন্ত কাল চারিদিকে মৌ মৌ করছে ফুলের সুবাস, হরেক রকম ফুলে ভরে আছে গাছ গুলো, শুরু হয়েছে ফাল্গুনের মিষ্টি বাতাসের হাতছানি।
চেষ্টাতো নেবই। ভালই লাগে।
আমি সময় মত হাজির হয়ে যাব, আমাদের এক ব্লগার ভাইয়ের বইয়ের মোড়ক উন্মোচন আছে।
আড্ডার জন্য একটি গান
সবাই শুনবেন কিন্তু…………
আড্ডা প্রাণবন্ত হোক
আমিও আসছি যে কোন শুক্রবার লুবনাপু’র বিষেশ আপ্যায়নে অংশ গ্রহন করার জন্য। সকলের জন্য শুভ কামনা রইল।