আজ সেই উনুন টা বৃষ্টিতে ভেসে যায়

আজ সেই উনুন টা বৃষ্টিতে ভেসে যায়,,,,,,,,,,

সত্তরোর্ধ্ব,পরীবানু পলিথিন ঘেরা ঘরটা
কড়ই গাছের নীচে ফুটপাতে,
আষাঢ়ের শেষ দিনে ঝর ঝার বৃষ্টিতে ভেসে গেল।
দুইটা ইটের উপর বসে,
সামান্য ছেঁড়া কাঁথার বোচকা টা বুকে নিয়ে পলিথিন মাথায় কাঁপছে।
আর অবিরাম বৃষ্টি কান্নার গান শুনে; বৃষ্টি থামার জো নাই,,,,,,,,
লাগামহীন ভাবে পরছে যেন আকাশ শুধু ফুটো হয়েছে
ঐ কড়ই গাছটার মাথা উপড়ে।
বোচকাটা এদিক ওদিক ভিজে সারা, এদিক বাঁচাতে আরেকদিকে ভিজে যায়
ছাউনি ছাড়া ঘরটায় এমন কষ্ট, পরীবানুর জীবনে
এভাবে তিনটি দশক কেটে গেল।
হাত পাতে, যাওয়া আসা মানুষগুলোর সম্মুখে
ঐ ফুটপাতের এদিক ওদিক লাঠি হাতে ঘুড়ে বেড়ায় পরী বানু
যা পায় তাই চাল ডাল কিনে, ইটের ফাঁকে উনুন জ্বলে
আজ সেই উনুন টা বৃষ্টিতে ভেসে যায়,,,,,,,,,,

1419@30 আষাঢ়, বর্ষাকাল

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. সুমন আহমেদ : ১৪-০৭-২০১২ | ১৮:৫০ |

    যা পায় তাই চাল ডাল কিনে, ইটের ফাঁকে উনুন জ্বলে
    আজ সেই উনুন টা বৃষ্টিতে ভেসে যায়,,,,,,,,,,

    … কবি যা বলতে চেয়েছেন এ দুটি লাইনে চিত্রিত করতে পেরেছেন বলে ধারণা।

    শুভ কামনা কবির জন্য।

  2. মুক্তিযোদ্ধা : ১৪-০৭-২০১২ | ১৮:৫১ |

    চমৎকার রুপে প্রষ্ফুটিত হয়েছে।

  3. ঈশান মাহমুদ : ১৪-০৭-২০১২ | ২০:২৮ |

    বৃষ্টি দিনের রূঢ় নাগরিক বাস্তবতা।
    কবিতায় মন আপ্লুত হলো। Neutral

    • চারুমান্নান : ১৫-০৭-২০১২ | ১০:০৮ |

      ঈশান ভাই, আমিও আপ্লুত হলাম আপনাকে পেয়ে।ভাল থাকুন এই শ্রাবণে

  4. ডা. দাউদ : ১৪-০৭-২০১২ | ২০:৩৭ |

    বেশ বেদনাদায়ক

    • চারুমান্নান : ১৫-০৭-২০১২ | ১০:০৯ |

      ধন্যবাদ ডা. ভাই ভাল থাকুন এই বর্ষায়