হাতে রেখে হাত বৃষ্টির কণায় জলছবি আঁকা

হাতে রেখে হাত বৃষ্টির কণায় জলছবি আঁকা।

মেঘ ছুঁয়েছি তো,
তোমায় পেলাম এই অবেলায়
এই অবেলায় থাক না আমার সাথে? হালকা বৃষ্টি ভেজা গায়ের কাঁপনে।
প্রসন্ন চোখে,
শুধু চাওয়ার বাকরুদ্ধ উন্মুখতায়, চেয়ে চেয়ে সারা বিকাল
ভেজা ঘাসে পা ছুঁইয়ে আলস্য ভরে হাঁটা, হাতে রেখে হাত বৃষ্টির কণায় জলছবি আঁকা।

দ্যাখো, দ্যাখো, তোমার পা ছুঁয়ে দাঁড়িয়ে এক ঝোপা ঘাস ফুল।
বৃষ্টির শুদ্ধতায় লকলকে প্রাণোচ্ছ্বল। ঠিক তোমার ভালোবাসার মত।
মেঘের পাঁজর ছুঁইয়ে যেমন বৃষ্টি জমে থাকে, ঠিক তুমি আজ আমার পাশে।
তাইতো আজ মেঘ ভুলেছে কবিতা। ভুলেছে মানব সখ্যতা।
তুমি আছ তাই বোধ হয়। মেঘের আড়ম্বর বর্ষার হালখাতা।
মেঘ ছুঁয়েছি তো,
তোমায় পেলাম এই অবেলায়
ভাবনায় আলখাল্লা পরালে কবিতায় মুখ্য তোমারই অলঙ্করণ।

1419@26 আষাঢ়, বর্ষাকাল।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৭ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৪ জন মন্তব্যকারী

  1. সুমন আহমেদ : ১০-০৭-২০১২ | ১৫:৪৫ |

    পড়তে নরম লাগলো। শুভ কামনা।

    • চারুমান্নান : ১০-০৭-২০১২ | ১৬:৩৬ |

      সুমন ভাই, অনেক দিন পর, তুমির মধ্যে ঢুকলাম ভাল থাকুন

  2. বিষণ্ণময়ী : ১০-০৭-২০১২ | ১৭:০৪ |

    ভালই হয়েছে।

    • চারুমান্নান : ১১-০৭-২০১২ | ৯:৩৮ |

      কবিদের পড়তে হয় নাকি? এক নজর দেখলেই হয় প্রাণের সাথে থাকুন

  3. রাফিউল রাজী রিটন : ১১-০৭-২০১২ | ১৬:৪৭ |

    ‘বৃষ্টির শুদ্ধতায় লকলকে প্রাণোচ্ছ্বল। ঠিক তোমার ভালোবাসার মত।’
    সুন্দর একটি পংক্তি। শুভেচ্ছা।